এক্সপ্লোর

WB election 2021: দলের অন্দরে ক্ষোভ, বিতর্কের আবহে প্রচার শুরু বিজেপি প্রার্থী অশোক লাহিড়ীর

অবশেষে চায়ের কাপে কিছুটা হলেও যেন স্বস্তির চুমুক। দলের অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভের মধ্যেই, বুধবার থেকে প্রচার শুরু করলেন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। পুজো দিলেন চকভবানী কালীবাড়িতে। 

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: দলে বহিরাগত ইস্যুতে ক্ষোভের মধ্যেই প্রচার শুরু করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। বললেন, বাংলা তাঁকে অনেক কিছু দিয়েছে। তিনি কিছুই দিতে পারেননি। সেকথা মাথায় রেখেই রাজনীতিতে আসা। বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেছে তৃণমূল।

অবশেষে চায়ের কাপে কিছুটা হলেও যেন স্বস্তির চুমুক। দলের অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভের মধ্যেই, বুধবার থেকে প্রচার শুরু করলেন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। পুজো দিলেন চকভবানী কালীবাড়িতে।  চায়ের দোকানে, রাস্তায় কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী বলেন, ‘‘জেলার উন্নয়নে শিক্ষা স্বাস্থ্য যাতায়াতে জোর দেব। হিলি থেকে মেঘালয় তুরা পর্যন্ত করিডর যাতে চালু হয় তাতে গুরুত্ব থাকবে।’’

ভারত সরকারের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ীকে প্রথমে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। কিন্তু তাঁকে বহিরাগত দাবি করে বিক্ষোভে সরব হয় জেলা নেতৃত্ব। শেষ পর্যন্ত প্রেসিডেন্সির প্রাক্তনী অশোক লাহিড়িকে আলিপুরদুয়ার থেকে সরিয়ে  বালুরঘাট কেন্দ্রে প্রার্থী করে বিজেপি ৷ কিন্তু বহিরাগত ইস্যুতে সেখানেও শুরু হয় বিক্ষোভ। সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত এদিন প্রচার শুরু করলেন অশোক লাহিড়ি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী বলেন, ‘‘অবিভক্ত দিনাজপুরের রায়গঞ্জে মামার বাড়ি। কলকাতাতেও বাড়ি আছে। আগামী দিনে বালুরঘাটের মানুষ যদি মেনে নেন তাহলে এখানেই থাকব। বাংলায় পড়াশোনা। বাংলাতেই বেড়ে ওঠা। বাংলা আমাকে প্রচুর দিয়েছে। কিন্তু আমি বাংলাকে কিছুই দিতে পারিনি। মূলত এই ভাবনা থেকেই রাজনীতিতে আসা।’’

বিজেপি প্রার্থী রাস্তায় নামতেই টিপ্পনী কেটেছে তৃণমূল শিবির। বালুরঘাটের তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত বলেন, ‘‘উনি ভারতবর্ষের প্রধান যে অর্থব্যবস্থা সেখানে ছিলেন, তাহলে আজকে অর্থনীতিতে এই ভরাডুবিতে তাঁরও হাত রয়েছে। আমি এখানকার ভূমিপুত্র। এই জেলার জন্য এখন ভালবাসা উথলে উঠল কেন? এটা কি ভোটের ভালবাসা?’’ বিশ্বব্যাঙ্কের প্রাক্তন পরামর্শদাতা, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্ষীয়ান অর্থনীতিবিদ। অর্থনীতিবিদ হিসেবে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে আসা অশোক লাহিড়ী রাজনীতিক হিসেবে নির্বাচনে কতটা দাগ কাটতে পারবেন, তা জানা যাবে দোসরা মে।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget