এক্সপ্লোর

WB Election 2021:‘বাহিনীর ওপর হামলা হলে গুলি চলবে, আমার কথাই বলছেন কমিশনের প্রতিনিধি’, নিষেধাজ্ঞা শেষে ফের হুঙ্কার রাহুল সিনহার

তিনি বলেছেন, ‘বিবেক দুবে বলে দিয়েছেন, বাহিনীর ওপর হামলা হলে গুলি চলবে। অর্থাৎ, আমার কথাই বলছেন বিবেক দুবে।    বাহিনীর ওপর হামলা হলে গুলি চালানোই উচিত’।

কলকাতা: ‘কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলেই গুলি চলবে। কমিশনের প্রতিনিধি আমার কথাই বলছেন’। নিষেধাজ্ঞা উঠতেই ফের হুঙ্কার বিজেপি প্রার্থী রাহুল সিনহার।    তিনি বলেছেন, ‘বিবেক দুবে বলে দিয়েছেন, বাহিনীর ওপর হামলা হলে গুলি চলবে। অর্থাৎ, আমার কথাই বলছেন বিবেক দুবে।    বাহিনীর ওপর হামলা হলে গুলি চালানোই উচিত’।

  এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা তথা প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, নির্বাচন কমিশন  নিষেধাজ্ঞা জারি করার পরও   কোথাও গরু নিয়ে চাষবাস করেছেন, কোথায় দোকানে দোকানে গিয়ে ভোট চেয়েছেন রাহুল সিনহা। এই বিষয়ে কমিশনকে জানিয়েছে। উত্তেজনামূলক কথা বলছেন বিজেপি প্রার্থী। এভাবে তিনি নির্বাচন কমিশনকেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ছেন।

উল্লেখ্য, শীতলকুচির ঘটনায় মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিন্হার ভোটের প্রচারে গত মঙ্গলবার   ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা  জারি করে নির্বাচন কমিশন।গত মঙ্গলবার ১২ টা থেকে ১৫ এপ্রিল, অর্থাৎ আজ বেলা ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।‘কেন্দ্রীয় বাহিনীকে উস্কানি’ ও প্ররোচণামূলক মন্তব্যের কারণেই রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন।সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই বিজেপির এক প্রচার সভায় ভাষণ দিতে গিয়ে ফের হুঙ্কার ছাড়লেন রাহুল সিনহা।

শীতলকুচিতে গত শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট চলাকালে একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এ ব্যাপারে রাহুল সিনহা বলেছিলেন, যারা বুথ দখল করতে চাইছে, ভোটে অনিয়ম ঘটাতে চাইছে, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেছিলেন, চার জন কেন, আট জনকে গুলি করলেও ক্ষতি ছিল না।

উল্লেখ্য, সংখ্যালঘু ভোট ও কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মন্তব্যেরে জেরে সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের সমালোচনা করে তৃণমূল। দলের পক্ষ থেকে রাহুল সিনহা ও দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের বিভিন্ন মন্তব্যের কারণে কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget