এক্সপ্লোর

WB Election 2021: রানিচকে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

নন্দীগ্রামে রানিচকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ। ভোট শুরু হওয়ার পর থেকে ভোটদান করে একের পর এক বুথে ঘুরে বেড়াচ্ছেন তিনি।


নন্দীগ্রাম:  নন্দীগ্রামে রানিচকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ। ভোট শুরু হওয়ার পর থেকে ভোটদান করে একের পর এক বুথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। শুভেন্দু বলেছেন, এরমধ্যে ৬০ শতাংশ পড়ে গেছে।এটা তো একটা রেভোলিউশন। আমার ধারনা ৮৫ শতাংশের মতো ভোট পড়বে। এরইমধ্যে তাঁর গাড়ি ঘিরে রানিচকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা।‘জয় বাংলা’ ও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। 

 

সাতেঙ্গাবাড়িতে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠেছে। শুভেন্দু বলেছেন, আমাদের বুথ ম্যানেজমেন্ট খুবই ভালো। জয়ের ব্যাপারে প্রত্যয়ী শুভেন্দু। তিনি বলেছেন, এবার লড়াইয়ের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছে তৃণমূল। 


মমতা দুপুরের পর রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়েছেন বিভিন্ন বুথে যাওয়ার জন্য। এ ব্যাপারে শুভেন্দুর কটাক্ষ, ভোট তো শুরু হয়েছে সাতটায়। এত বেলা বেরোচ্ছেন প্রার্থী। 
শুভেন্দু বলেছেন, অধিকাংশ পঞ্চায়েত এলাকায় তিনি সকাল থেকে ঘুরেছেন। বাকি জায়গাগুলিতেও যাচ্ছেন। 


এর আগে শুভেন্দু বলেন,'' সুফিয়ান মডেল ফেল ... সিআরপিএফ আছে, কিচ্ছু করতে পারছে না তৃণমূল ''। উল্লেখ্য, শেখ সুফিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট। 
ভেকুটিয়ার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শুভেন্দু বলেন, 'তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ওই বিজেপিকে কর্মীকে হুমকি দিয়েছিল। এই হুমকির জন্য এই আত্মহত্যা বা খুনও হতে পারে। ময়নাতদন্ত করলে বিষয়টি স্পষ্ট হবে। আমরা তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যর গ্রেফতারের দাবি জানিয়েছি'। 
শুভেন্দুর অভিযোগ, 'ওখানকার প্রায় ২০০ পরিবারকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। আমরা ঘটনার কথা জানানোর পর কেন্দ্রীয় বাহিনী তাঁদের ভোট দানের ব্যবস্থা করেছে।সাতেঙ্গাবাড়িতেও তৃণমূল গুণ্ডাবাজি করছে। সেজন্য এসেছি'। শুভেন্দুর দাবি, ২ মে শেষ হাসি হাসবে বিজেপিই। 

 

আজ রাজ্যে ভোটগ্রহণের দ্বিতীয় দফায় সকলের নজর নন্দীগ্রামে। সেখানে মূলত ত্রিমুখী লড়াই। শাসক দলের হয়ে লড়ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী ও সংযুক্ত মোর্চার মীনাক্ষি মুখোপাধ্যায়।

 

এদিন সকালেই এই লড়াইয়ে  জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান শুভেন্দু। তিনি বলেন, 'দিদি হার গয়া। পরাজয়ের মার্জিন বলা ঠিক নয়। তবে আগেই বলেছিলাম, বিজেপি ৫০ হাজার ভোটে জিতবে। নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক। সকলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক।'

 

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget