এক্সপ্লোর

WB Election 2021: ৮৫ শতাংশ ভোট হবে পরিবর্তনের পক্ষে: শুভেন্দু অধিকারী

সকাল ৭টার মধ্যেই নন্দীগ্রামে ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী। সাড়ে ৭টায় নন্দনায়ক বাড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। বুথটির রাস্তা বেশ সংকীর্ন। গাড়ি ঢোকে না। তাই একজনের বাইকের পিছনে বসে ভোট দিতে যান প্রথমবার নন্দীগ্রামের ভোটার শুভেন্দু। এরপর নন্দীগ্রামে নিজের সহায়তা কেন্দ্রে যান তিনি। সেখান থেকে সাময়িক নজরদারি চালান।

কৃষ্ণেন্দু অধিকারী, নন্দীগ্রাম: জীবনের অন্যতম কঠিন পরীক্ষা। তবে, সকাল থেকেই আত্মবিশ্বাসী দেখালো পরীক্ষার্থীকে। সকাল থেকেই চড়কির মতো, নিজের নির্বাচনী কেন্দ্রের এপ্রান্ত থেকে ওপ্রান্ত, ছুটে বেড়ালেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এমনিতে সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস। তবে এদিন যেন বড্ড তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল।

সকাল ৭টার মধ্যেই নন্দীগ্রামে ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী। সাড়ে ৭টায় নন্দনায়ক বাড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। বুথটির রাস্তা বেশ সংকীর্ন। গাড়ি ঢোকে না। তাই একজনের বাইকের পিছনে বসে ভোট দিতে যান প্রথমবার নন্দীগ্রামের ভোটার শুভেন্দু। এরপর নন্দীগ্রামে নিজের সহায়তা কেন্দ্রে যান তিনি। সেখান থেকে সাময়িক নজরদারি চালান।

সকাল সোয়া ৯ টা নাগাদ,ফের বেরিয়ে পড়েন শুভেন্দু। যেখানেই সমস্যার কথা শুনতে পান, দৌড়ে যান। ভোটারদের সঙ্গে কথা বলেন। সমস্যার কথা জানতে চান। শুভেন্দু অধিকারী বলেন, ‘‘জানলা খুলে রেখেছিল। লাগিয়ে দিয়ে এসেছি। ৬০ পার্সেন্ট ভোট পড়ে গেছে। এতো রেভোলিউশন। ৮৫ শতাংশ ভোট হবে চেঞ্জের পক্ষে।’’

এরইমধ্যে, সাতেঙ্গাবাড়ির কাছে রানিচক রোড প্রাথমিক বিদ্যালয়ের সামনে, শুভেন্দু পৌঁছতেই, জয় বাংলা স্লোগান দেওয়া হয়। শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়। আক্রান্ত হয় সংবাদমাধ্যমের গাড়িও। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জানান, ‘‘মহেশপুর হয়ে নন্দীগ্রাম ফেরার কথা ছিল। অমুক স্কুলে অশান্তির খবর পেয়ে যাই। রোশন কাজাহার করেছে। জয় বাংলা বলেছে। আমার সঙ্গে এরকমই করে। মমতার সব দুধেল গাই। কোনও সিটে জিতবে না। সুপিয়ান মডেল।’’

শুভেন্দুর অভিযোগ, ৭০-৮০টা বুথে এজেন্টই দিতে পারেনি তৃণমূল। শুভেন্দু অধিকারী জানান, ‘‘তৃণমূল তো ৭০-৮০টা বুথে এজেন্ট দিতে পারেনি। লোকই তো নেই। যে বুথে ধমকাচ্ছে, সেখানে যাব।’’ তাত্‍পর্যপূর্ণভাবে, এতগুলি বুথ ঘোরার পর, ভোট নিয়ে সন্তুষ্ট নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘‘বেগম হারছে। বিকাশ জিতছে। জমির সঙ্গে কঠিনভাবে যুক্ত আমি। গ্রামে পাড়ায় লোকজন আছে। মানুষকে বিশ্বাস শব্দটা খুব বড়। যেটা নন্দীগ্রামে জনগণের সঙ্গে আমার আছে। ২০ বছরের সম্পর্ক। আমার প্রার্থীকে ঢুকতে সকালে বাধা দিচ্ছিল। পরে ঠিক হয়ে যায়। পিসফুল ভোট।’’

জওয়ানদের ভূমিকাকে প্রশংসা করলেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘পুলিশ-সিআরপিএফ ওয়ার্কস ভেরি ফাইন। সুস্থ ভোট হচ্ছে৷’’ শুভেন্দুর আত্মবিশ্বাসের প্রতিফলন ভোটবাক্সে কতটা পড়ল, জানা যাবে দোসরা মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget