এক্সপ্লোর

WB Election 2021: নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে ‘শারীরিক নির্যাতন’, খুনের চেষ্টার অভিযোগ

ঘটনায় উত্তেজনা ছড়িয়ে এলাকায়। ওই বিজেপি কর্মীর দাবি, গতকাল রাতে শুভেন্দু অধিকারীর সভা থেকে ফিরে তাঁর স্ত্রীকে অচৈতন্য ও হাত-পা বাঁধা অবস্থায় একটি খালে পড়ে থাকতে দেখেন। তাঁকে স্থানীয়দের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক নির্যাতন করে খুনের চেষ্টা করা হয়েছে স্ত্রীকে, দাবি ওই বিজেপি কর্মীর। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: নন্দীগ্রামে এক বিজেপি কর্মীর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের চেষ্টার অভিযোগে উত্তেজনা ছড়াল। নন্দীগ্রামে হাইভোল্টেজ ভোটের আগে তা নিয়ে তরজায় জড়াল বিজেপি আর তৃণমূল। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করতে এসে   মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী   অমিত শাহর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

 নন্দীগ্রামে ভোটের দু’দিন আগে,এক বিজেপি কর্মীর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের চেষ্টার অভিযোগ উঠল ৷ আক্রান্ত মহিলার স্বামীর দাবি, সোমবার রাতে বাড়ি ফিরে দেখেন, দরজা খোলা।    একটি খাটে হাত-পা বাঁধা, অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন তাঁর স্ত্রী। তিনি বিজেপি করার কারণে তাঁর স্ত্রীর ওপর হামলা করা হয়েছে।

নন্দীগ্রামের অভিযোগকারী বিজেপি কর্মী জানান, ‘‘স্ত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি করি বলে হামলা হয়েছে।’’

এই ঘটনা ঘিরে ভোটের আবহে সরগরম নন্দীগ্রামের রাজনীতি। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের এক কর্মীর স্ত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।  রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘নন্দীগ্রামে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে।’’

যদিও অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সহ সভাপতির দাবি, এই ধরনের ঘটনার কথা জানা নেই। তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। তৃণমূল এধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না।  এই অভিযোগ নন্দীগ্রামের টাইটন অফ ক্ল্যাশে নতুন মাত্রা যোগ করল। নন্দীগ্রামে বসে সাংবাদিক বৈঠকে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘যেখানে মমতা থাকছেন, তার ৫ কিমির মধ্যে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। কোথায় বাংলায় নারী সুরক্ষা ৷’’

ঘটনার প্রতিবাদে সোমবার রাতে হাসপাতালে পুলিশ ঘটনার খোঁজ নিতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। যদিও পুলিশ সূত্রে খবর, এখনও ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget