এক্সপ্লোর

WB Election 2021: মমতাকে দেখে 'জয় শ্রীরাম', বয়ালে মুখোমুখি তৃণমূল-বিজেপি

দুপুর পর্যন্ত তিনি রেয়াপাড়ার বাড়িতেই ছিলেন। তারপর বাড়ি থেকে বেরিয়ে বয়ালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রাম: দুপুর পর্যন্ত তিনি রেয়াপাড়ার বাড়িতেই ছিলেন। তারপর বাড়ি থেকে বেরিয়ে বয়ালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি সমর্থকেরা। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

বিভিন্ন বুথ পরিদর্শনের জন্য রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর থেকে থেকে তৃণমূল নন্দীগ্রামের বিভিন্ন জায়গা বিজেপির বিরুদ্ধে ভোটারদের বাধাদান, এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ করেছে। কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও করেছে তৃণমূল। সোনাচূড়া, বয়ালের মতো যে সব জায়গায় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে, সেইসব জায়গায় বিভিন্ন বুথে তৃণমূল নেত্রী যাবেন বলে মনে করা হচ্ছে। সকাল থেকেই রেয়াপাড়ার বাড়িতে বসেই খোঁজখবর নিচ্ছিলেন তিনি। ওই বাড়িতেই কন্ট্রোল রুম গড়ে তোলা হয়েছে। সেখানে বসেই দলের কর্মীদের তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন বলে জানা গেছে। 

তবে বয়ালের একটি বুথে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই অশান্তি শুরু হয়। এখানকার বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেখানকার ক্ষোভের কথা গ্রামবাসীরা জানান তৃণমূল প্রার্থীকে। কেন্দ্রীয় বাহিনীর তরফে কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ তৃণমূলের।

যদিও মমতাকে দেখে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁকে উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে মুহুর্মুহু। তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অন্যদের দিকে ইট নিয়ে তেড়ে যাচ্ছেন। গোটা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। নিরাপত্তার স্বার্থে বুথের ভেতরেই রয়েছেন মমতা। বিজেপি কর্মীদের অভিযোগ, কেন এতক্ষণ বুথের ভেতরে থাকবেন প্রার্থী।

এখানকার একটি বুথে তৃণমূল এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পরে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তৃণমূলের ওই এজেন্টের বাড়িতে যান এবং তাঁকে বুথে গিয়ে বসতে বলেন। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা প্রদানের আশ্বাসও দেন। কিন্তু ভয় কাটেনি তৃণমূলের ওই এজেন্টের পরিবারের। কাঁদতে কাঁদতে তৃণমূলের ওই এজেন্টের মা বলেন, ছেলেকে পাঠাতে পারব না। 

 

তাঁর অভিযোগ, গত কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছে। এর আগে বাড়িতে ঢুকে রান্নাঘর ভেঙে দেওয়া হয়েছে। এরপর বাড়ি ভাঙার হুমকি দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget