এক্সপ্লোর

WB election 2021: অভিমান ভাঙাতে এবার হাতিয়ার কি চপ-মুড়ি?

২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শম্পা দরিপা টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তাঁকে টিকিটও দিয়েছিল কংগ্রেস। সদ্য অন্য দল থেকে এসেও, ভোটে জয়লাভ করেন জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী শম্পা দরিপা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া- মান ভাঙাতে খাওয়া দাওয়ার পালা কি এবার ভোটমুখী বাংলাতেও? এই ছবি দেখে উঠতেই পারে সেই প্রশ্নটা। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপা। রবিবার তাঁকে গিয়েই চপ খাইয়ে এলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শম্পা দরিপা টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তাঁকে টিকিটও দিয়েছিল কংগ্রেস। সদ্য অন্য দল থেকে এসেও, ভোটে জয়লাভ করেন জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী শম্পা দরিপা। কিন্তু ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই তৃণমূলে ফিরে যান। যদিও এবার বাঁকুড়ায় তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর জায়গায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে দল। এরপর থেকে বারবার নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে দেন শম্পা দরিপা। রবিবার প্রচার শুরুর আগেই বিদায়ী বিধায়কের বাড়িতে পৌঁছে যান সায়ন্তিকা। শম্পা দরিপার সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করার পর চপ মুড়ি খান তৃণমূলের তারকা প্রার্থী। এমনকী অভিমানি বিধায়ককে নিজের হাতে চপও খাইয়ে দিলেন তিনি।

বিদায়ী বিধায়কের মানভঞ্জনে তাঁর বাড়িতে গেলেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে প্রচার শুরু করার আগে বিদায়ী বিধায়ক শম্পা দরিপা-র স্কুলডাঙার বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে কথা বলার ফাঁকেই চপ-মুড়ি খান তৃণমূলের তারকা প্রার্থী। অভিমানী শম্পাকেও খাইয়ে দেন চপ। ২০১৬-র বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভায় জয়ী হন বাম-কংগ্রেস জোটের প্রার্থী শম্পা দরিপা। পরে তিনি তৃণমূলে যোগ দেন। একুশের নির্বাচনে শম্পা দরিপা-র পরিবর্তে বাঁকুড়া আসনে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। অভিমান দলের প্রতি, প্রার্থীর উপর নয়, প্রতিক্রিয়া তৃণমূলের বিদায়ী বিধায়কের।

'বিদায়ী' বিধায়ক শম্পা দরিপার মানভঞ্জনে তাঁর বাড়িতে এলেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচার শুরুর আগেই শম্পা দরিপার শহরের স্কুলডাঙ্গার বাড়িতে পৌঁছে যান তিনি। সেখানে শম্পা দরিপার সঙ্গে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা দেওয়ার পর সকালের জল খাবার হিসেবে চপ মুড়ি খান সায়ন্তিকা। এমনকী, 'অভিমানী' শম্পাকে নিজের হাতে চপও খাইয়ে দিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী। এমন ছবিও ধরা পড়লো উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায়।

প্রসঙ্গত, গত ২০১৬ র বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে হাত চিহ্ন প্রতীকে শম্পা দরিপা বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হন। কিন্তু তার পরেই শাসক দলের 'উন্নয়নে' সামিল হতে ঘাস ফুল শিবিরে যোগ দেন। কিন্তু ২০২১ র বিধানসভা নির্বাচনে 'দলবদলু' শম্পা দরিপাকে প্রার্থী না করে ঐ আসনে চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জীকে প্রার্থী করে তৃণমূল। তারপর সুর বদল করেন শম্পা দরিপা। জেলা তৃণমূলের সঙ্গে তাঁর বাক্ যুদ্ধের সাক্ষী থাকে জেলা রাজনৈতিক মহল। যদিও তার  কয়েক দিন পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে দেখা যায় তাকে। পরে এদিন খোদ তৃণমূল প্রার্থী এলেন শম্পা দরিপার বাড়িতে।

শম্পা দরিপাকে জড়িয়ে ধরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, অতীত ভুলে যাও। দিদির সঙ্গে দেখা করে বৃত্ত সম্পূর্ণ হলো। টিমের সবাই একসাথে কাজ করবেন বলে তিনি জানান। শম্পা দরিপা বলেন, সায়ন্তিকার প্রতি কোনও অভিমান ছিলনা। ও একটা মিষ্টি মেয়ে। অভিমান ছিল দলের প্রতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget