এক্সপ্লোর

WB Election 2021: রায়গঞ্জে বিরোধী প্রার্থীদের মিলিয়ে দিল দোল

West Bengal Assembly Election 2021: ভোট উৎসবের মাঝে রায়গঞ্জ শহরে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ দোল উৎসব পালন।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল,’ রাজনৈতিক মতবিরোধ, ভেদাভেদ ভুলে রঙের উৎসব দোল আজ মিলিয়ে দিল বিরোধী রাজনৈতিক দলগুলির প্রার্থীদের। একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে শুভেচ্ছা জানালেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি ও বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা। এমনই সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন এবং রঙের উৎসবে মেতে ওঠার ছবি ধরা পড়ল রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি আয়োজিত বসন্ত উৎসবে। ভোট উৎসবের মাঝে রায়গঞ্জ শহরে মতাদর্শগতভাবে পরস্পরের বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের এমন সৌহার্দ্যপূর্ণ দোল উৎসব সৌজন্যের প্রতীক হয়ে থাকল।

বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে শনিবার। আরও সাতটি দফার ভোটগ্রহণ বাকি। জোরদার প্রচার চালাচ্ছে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। নির্বাচনী ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে যেমন চায় না, তেমনই একে অপরের বিরুদ্ধে আক্রমণের বাণ চালাতেও পিছপা হয় না তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থীরা। কিন্তু বাঙালির অন্যতম সেরা মহামিলনের উৎসব বসন্ত উৎসবে রাজনৈতিক মতানৈক্যকে কয়েকশো যোজন পেছনে রেখে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা মেতে উঠলেন বসন্তের উৎসবে।

রবিবার রায়গঞ্জ করোনেশন হাইস্কুল প্রাঙ্গনে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি আয়োজিত বসন্ত উৎসবে হাজির হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের যুযুধান প্রার্থী বিজেপির কৃষ্ণ কল্যাণী এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী তথা রায়গঞ্জের বিদায়ী কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। বসন্ত উৎসবের মঞ্চে পাশাপাশি বসে আলাপচারিতা ও শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা। এরপর রঙের উৎসবকে আরও রঙিন করে তুলতে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা। জানালেন, আজ রঙের উৎসব। আজ কোনও প্রচার নেই। আজ নেই রাজনৈতিক তরজাও। দেশ তথা বাংলার সংস্কৃতি, রাজনৈতিক বেড়াজালের ঊর্ধ্বে। রাজনৈতিক মতানৈক্য থাকলেও রায়গঞ্জ বিধানসভার এই দুই প্রার্থীর মধ্যে যে সুসম্পর্ক আজও বিদ্যমান, তারই নিদর্শন ফুটে উঠল রায়গঞ্জ বসন্ত উৎসব প্রাঙ্গনে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget