এক্সপ্লোর

WB Election 2021: ডিজে বাজিয়ে নাচ, বিজেপি প্রার্থীকে প্রচারে বাধার অভিযোগ লাভপুরে

প্রার্থীকে নিয়ে প্রচার করতে গ্রামে ঢোকার মুখে বিজেপি। কিন্তু রাস্তা আটকে ‘খেলা হবে’ ডিজে বাজিয়ে নাচ তৃণমূল কর্মী সমর্থকদের। আর মাঝে দাঁড়িয়ে দু’পক্ষকে শান্ত করার চেষ্টায় পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে সোমবার এই ছবিই দেখা গেল বীরভূমের শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েতের গোপীকান্তপুর গ্রামে।

গোপাল চট্টোপাধ্যায়, লাভপুর: বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থীকে প্রচারে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাস্তা আটকেই শুরু হল ‘খেলা হবে’ ডিজে বাজিয়ে নাচ। পুলিশের হস্তক্ষেপে এড়ানো গেল অপ্রীতিকর পরিস্থিতি। শেষে অন্য রাস্তা ঘুরিয়ে দেওয়া হল গেরুয়া শিবিরের মিছিল।

প্রার্থীকে নিয়ে প্রচার করতে গ্রামে ঢোকার মুখে বিজেপি। কিন্তু রাস্তা আটকে ‘খেলা হবে’ ডিজে বাজিয়ে নাচ তৃণমূল কর্মী সমর্থকদের। আর মাঝে দাঁড়িয়ে দু’পক্ষকে শান্ত করার চেষ্টায় পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে সোমবার এই ছবিই দেখা গেল বীরভূমের শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েতের গোপীকান্তপুর গ্রামে।

এই এলাকাটি লাভপুর বিধানসভার অন্তর্গত। সোমবার সকালে এখানে প্রচার করতে আসেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ, তাঁকে আসতে দেখেই তৃণমূলের পার্টি অফিস থেকে চালানো হয় খেলা হবে গান। আটকে দেওয়া হয় রাস্তা। প্রথমে সেদিকে যেতে শুরু করলেও বিজেপি প্রার্থীকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বেধে যায় বিজেপির কর্মী সমর্থকদের। গ্রামে ঢোকার রাস্তা আটকে তখন ‘খেলা হবে’ গানের তালে নাচতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। কিন্তু কেন তাদের প্রচারে যেতে বাধা দেওয়া হচ্ছে, সে প্রশ্ন তুলে অনড় থাকে গেরুয়া শিবিরও। উঠতে থাকে জয় শ্রীরাম ধ্বনি। এই পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলার পর বিজেপি প্রার্থীর মিছিল অন্যদিকে ঘুরিয়ে দেয় পুলিশ। লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল বলেন, ‘‘প্রচারে যাচ্ছিলাম। তৃণমূল আটকে প্ররোচনা দিয়েছে। খেলা হবে স্লোগান দেয়। পুলিশ ওদেরকে না সরিয়ে আমাদের মিথিল ঘুরিয়ে দিল। আমি শান্তি রক্ষায় চলে এলাম ৷’’

অন্যদিকে বিজেপির বিরুদ্ধেই অশান্তিতে প্ররোচনার অভিযোগ তুলে সরব হয়েছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, ‘‘বিজেপি অশান্তির জন্য প্ররোচনা দিচ্ছে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে লাভপুর আসনে ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, লাভপুরে শাসকদল এগিয়ে থাকলেও ব্যবধান কমে হয়েছে প্রায় ৪ হাজার৷ অর্থাৎ মাঝের কয়েক বছরে এখানে সংগঠন মজবুত করেছে বিজেপি। আগামী ২৯ এপ্রিল শেষ দফায় ভোট হবে লাভপুরে।

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget