এক্সপ্লোর

West Bengal Election 2021: মিমকে ঠেকাতে তৎপরতা তুঙ্গে, পুরুলিয়ায় হাজি ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক তৃণমূলের

এবার বাংলায় বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছে ওয়েসির দল।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। ২০১১ থেকে এই ভোটব্যাঙ্কের কার্যত পুরোটাই তৃণমূলের দিকে। এরই মধ্যে এবার বাংলায় বিধানসভা ভোটে নামার ইঙ্গিত দিয়ে চমক দিয়েছে হায়দরাবাদের আসাদউদ্দিন ওয়েসির দল মিম। আর তারা সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসালে বিজেপির বড়সড় লাভ হতে পারে, এই আশঙ্কায় মিমকে ঠেকাতে জেলায় জেলায় তৃণমূলের তৎপরতা তুঙ্গে। গত ৭ ফেব্রুয়ারি পুরুলিয়া জেলা তৃণমূলের পার্টি অফিসে অল ইন্ডিয়া হাজি ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে বৈঠক করে শাসক দলের জেলা নেতৃত্ব। 

এ বিষয়ে পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস মুখপাত্র নব্যেন্দু মাহালি বলেছেন, 'হায়দরাবাদ থেকে মুসলিম সম্প্রদায়ের মিমের কিছু লোক জেলাতে এসে যাতে দলের কোনও ক্ষতি করতে না পারে, তার জন্যই হাজিদের ডেকে বৈঠক করলাম।'

পুরুলিয়ার হাজি সংগঠনের সভাপতি রেজাউল হুসেন বলেছেন, 'দিদি অনেক কাজ করেছেv। ২০২১-এ দিদি যাতে জিতে আসেন, তার জন্য মিমকে আটকাতে একজোট হয়েছি।'

পাল্টা জবাব দিয়েছে মিমও। দলের রাজ্য সভাপতি জামিরুল হাসানের দাবি, 'তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। মুসলিমদের জন্য কাজের কাজ কিছু করেনি। হায়দরাবাদে ইমাম, মৌলানাদের ভাতা সাড়ে ১২ হাজার টাকা। পুরোহিতদেরও ভাতা দেয়। এখানে ২ হাজার টাকা। মানুষ সব বুঝতে পারছে। তৃণমূলের কোনও স্ট্র্যাটেজি এবার কাজ করবে না। মানুষ মিমকেই ভোট দেবে।'

মিমের সুরেই তৃণমূলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্বও। পুরুলিয়ার বিজেপি সহ সভাপতি বিনোদ তিওয়ারি বলেছেন, তৃণমূল তো এখন প্রত্যেকদিনই কোনও না কোনও সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে। পুরোহিতদের সঙ্গেই বসুক বা হাজিদের সঙ্গেই বসুক, বাইরে থেকে কোন দল আসছে, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। এই নির্বাচনে আমরাই জয়ী হব।'

সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কি তৃণমূল ধরে রাখতে পারবে? না কি তাতে ভাঙন ধরবে? বাংলার ক্ষমতার রাশ আগামীদিনে কাদের হাত যাবে, তা অনেকাংশে নির্ভর করছে, এই প্রশ্নের উত্তরের উপর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget