এক্সপ্লোর

WB election 2021: পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, নির্দেশ নির্বাচন কমিশনের

West Bengal Election 2021: ২২ তারিখের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট দিতে হবে।

রুমা পাল, কলকাতা: ভোটের মুখে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। মেয়াদউত্তীর্ণ পুরসভায় প্রশাসক পদে রাখা যাবে না কোনও রাজনীতিককে। বদলে নিয়োগ করতে হবে সরকারি অফিসারদের। গোটা প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার সকাল দশটার মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিল নির্বাচন কমিশন।  

এক সপ্তাহ পরই রাজ্যে শুরু হয়ে যাচ্ছে হাইভোল্টেজ বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্যের পুরসভাগুলিতে প্রশাসক বা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা যাবে না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন।

শনিবার এক নির্দেশিকায় নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব পুরসভা বা কর্পোরেশনের মেয়াদ ফুরনোর পর বিদায়ী চেয়ারম্যান বা মেয়র বা রাজনীতির সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে প্রশাসক বা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে, তাদের সরিয়ে সরকারি অফিসারদের সেই পদে নিয়োগ করতে হবে। ভোটে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এই মুহূর্তে রাজ্যে কলকাতা, হাওড়া-সহ ১১২টি পুরসভায় প্রশাসক রয়েছে। হাওড়া, বর্ধমানের মতো কয়েকটি পুরসভার প্রশাসক পদে সরকারি অফিসাররাই রয়েছেন। কিন্তু বাকি পুরসভাগুলির প্রশাসক পদে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। যেমন কলকাতা। ২০২০-র মে মাসে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকেই প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে বসানো হয়।

অন্যদিকে, হাওড়া পুরসভায় বর্তমানে প্রশাসক পদে রয়েছেন পুর কমিশনার। মেয়াদ উত্তীর্ণ বর্ধমান পুরসভায় প্রশাসক পদে রয়েছেন বর্ধমান উত্তরের মহকুমাশাসক।

নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, রাজ্যের মুখ্যসচিব এবং নগরোন্নয়ন দফতরের প্রধান সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। তারা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির প্রশাসক পদে সরকারি অফিসার নিয়োগ করবে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভার প্রশাসকরা পক্ষপাতমূলক আচরণ করছে বলে সম্প্রতি নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি৷ অবাধ ভোটের স্বার্থে পুর প্রশাসক পদ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সরানোর দাবিও জানায় তারা। শনিবার কমিশনের নির্দেশে সেই দাবিতে সিলমোহর পড়ল। গোটা প্রক্রিয়া শেষ করে ২২ মার্চ সকাল ১০টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget