এক্সপ্লোর

WB Election 2021: টিকিট না পেয়ে ‘অভিমান’, তবু তৃণমূল প্রার্থীর প্রচারে বিদায়ী বিধায়ক

প্রার্থী হতে না পেরে একের পর এক বিদায়ী তৃণমূল বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। প্রার্থী ঘোষণা পরও কেউ আবার দল বদলেছেন ৷ দলীয় প্রার্থীকে বদলের দাবিতে একাধিক জেলায় বিক্ষোভও দেখিয়েছে তৃণমূলের একাংশ।

মোহন দাস, হুগলি: তালিকা ঘোষণার চারদিন পরও তৃণমূল প্রার্থী আসেননি আরামবাগে। তাঁর হয়ে দেওয়াল লিখন শুরু করলেন বিদায়ী তৃণমূল বিধায়ক। এবার টিকিট না পেলেও একরাশ অভিমান নিয়ে নতুন  প্রার্থীকে জেতানোর দায়িত্ব কাঁধে নিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা।

প্রার্থী হতে না পেরে একের পর এক বিদায়ী তৃণমূল বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। প্রার্থী ঘোষণা পরও কেউ আবার দল বদলেছেন ৷ দলীয় প্রার্থীকে বদলের দাবিতে একাধিক জেলায় বিক্ষোভও দেখিয়েছে তৃণমূলের একাংশ। এই প্রেক্ষাপটে উলটপুরাণ আরামবাগে ৷ ২০১১-র পর ২০১৬ তে আরামবাগ আসন থেকে তৃণমূলের প্রতীকে জেতেন কৃষ্ণচন্দ্র সাঁতরা ৷ এবার তাঁর জায়গায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে প্রার্থী করেছে তৃণমূল।

প্রার্থী ঘোষণার পর চারদিন পেরিয়ে গেলেও আরামবাগে এখনও আসেননি সুজাতা মণ্ডল খাঁ। প্রার্থী না এলেও তাঁর হয়ে প্রচারে নেমে পড়লেন আরামবাগের বিদায়ী বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। শুরু করলেন দেওয়াল লিখন। দল তাঁকে তৃতীয়বার প্রার্থী না করায় অভিমান থাকলেও, সুজাতাকে জেতানোর দায়িত্ব নিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ। আরামবাগের তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, ‘‘এবার আমাকে দিদি আর্শীবাদ করেননি, তাই টিকিট পাইনি। কে টিকিট পেল বড় কথা নয়। দলই বড় কথা, হয়তো উনি ব্যস্ত আছেন তাই প্রচারে আসতে পারেননি ৷’’

কয়েক মাস আগে দলের নতুন কমিটি নিয়ে ক্ষোভের কথা জানিয়ে তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। দ্বন্দ্ব ভুলে তিনি প্রার্থীর পাশে দাঁড়ানোয় সাধুবাদ জানিয়ে জেলা সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন, দল কাকে প্রার্থী করল তা বড় ব্যাপার নয়। দল মন দিয়ে করলে আগামী দিনে সবাই সম্মান পাবেন। ২০১৬-র বিধানসভা ভোটে আরামবাগ আসনটি বড় ব্যবধানে জেতে তৃণমূল ৷ তবে লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের লিড অনেকটা কমে যায় ৷ আগামী ৬ এপ্রিল আরামবাগ আসনে ভোট।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget