এক্সপ্লোর

WB Election 2021: ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীলকে প্রচারে বাধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে প্রচারে বাধা দেন।  গালিগালাজ ও ধাক্কাধাক্কিও করা হয় বলে অভিযোগ।   যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।  আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্রনীল।

শৌভিক মজুমদার, কলকাতা: একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তাঁর সহাস্য উপস্থিতি ছিল প্রায় নিয়মিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই প্রথমবার বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন রুদ্রনীল ঘোষ।

সেখানে তাঁকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। তাঁকে কটূক্তি, ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ। এনিয়ে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ৷তিনি বলেন, ‘‘তৃণমূলের গুণ্ডা বাহিনী হামলা চালায়। থানায় জানিয়েছি। থানার সবাই জানে, চেনে ওদের ৷’’

অন্যদিকে ভবানীপুরের তৃণমূলপ্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ‘‘আমি বারবার কর্মীদের বলেছি, অন্য কোনও দলর কর্মীদের প্রচারে বাধা দেওয়া যাবে না।’’

রাজ্যে পালাবদলের পর থেকে রুদ্রনীল ঘোষ তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। একুশে জুলাইয়ের মঞ্চেও তাঁকে দেখা যেত। তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের সভাপতি, জনপরিষেবা অধিকার কমিশনারের মতো পদেও তাঁকে বসানো হয়। যেখানে তাঁর বেতন মাসিক ২ লক্ষ টাকা ছিল বলে সূত্রের খবর। এখন বিজেপিতে নাম লিখিয়ে, এবং গেরুয়া শিবিরের প্রার্থী হয়ে শীর্ষনেতৃত্বের সুরেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন তিনি। ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘মমতা ভয় পেয়ে এই কেন্দ্র ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। সে কুলও তো গেল ৷’’

তৃণমূল অবশ্য শিবির পাল্টানো রুদ্রনীলের কথায় কোনও গুরুত্বই দিচ্ছে না। ২৬ এপ্রিল হাইপ্রোফাইল ভবানীপুর কেন্দ্রে ভোট। ভবানীপুর কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের লড়াই তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী মহম্মদ সাদাব খানের সঙ্গে।

বিজেপির অভিযোগ, এদিন প্রচারের জন্য এসেছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁদের বাধা দেন। গালিগালাজ ও ধাক্কাধাক্কিও করা হয় বলে অভিযোগ বিজেপি। দলের অভিযোগ, এই অঞ্চলে বারেবারেই তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে না। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও করেছে বিজেপি।

উল্লেখ্য, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রুদ্রনীল। তাঁকে ভবানীপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। এই আসনে গত দুবার লড়াই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর এই আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-তেও এই আসন থেকেই জয়ী হন তিনি। এবার এই আসনে লড়ছেন না মমতা বন্দ্যোপাধ্য়ায়।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget