এক্সপ্লোর

WB Election 2021 Voting: হাওড়ার আমতায় কেন্দ্রীয় বাহিনীকেই অস্ত্র দেখিয়ে ‘হুমকি’!

হাওড়ায় উলুবেড়িয়া উত্তরের আমতায় চাটরা নিউ প্রাথমিক বিদ্যালয়ের ৩টি বুথের নিরাপত্তার দায়িত্বে মধ্যপ্রদেশ পুলিশ।

হাওড়া: হাওড়ায় উলুবেড়িয়া উত্তরের আমতায় চাটরা নিউ প্রাথমিক বিদ্যালয়ের ৩টি বুথের নিরাপত্তার দায়িত্বে মধ্যপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ায় উল্টে কেন্দ্রীয় বাহিনীকেই বন্দুক-ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে।

এই বুথে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে বিজেপি অভিযোগ করে।

বুথের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত বাহিনীর এক আধিকারিকের অভিযোগ, রাত থেকেই বোমাবাজি হয়। অস্ত্র নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়। হাতে তলোয়ার ও লাঠি নিয়েও ভয় দেখানোর চেষ্টা করা হয়। রাতে দুবার হামলা চালানো হয়। তাঁরা কোনওরকমে তাদের হঠিয়ে দেন তাঁরা। ভোট শুরুর পর থেকে তিনবার হামলা চালানো হয়। তাদের লক্ষ্য ছিল, বুথ দখল।

ওই আধিকারিক বলেছেন, কোনওরকমে সেই আক্রমণ প্রতিরোধ করে তাঁরা। তিনি আরও বলেছেন, সংশ্লিষ্ট থানায় তাঁরা খবর দেওয়া হয়েছে। থানা থেকে পর্যাপ্ত বাহিনী পাঠানোর আশ্বাস দেওয়া হয়।

এই ঘটনায় বিজেপির অভিযোগের আঙুল বিজেপির দিকে। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

রাজ্য বিধানসভার  তৃতীয় দফার ভোট চলাকালে হাওড়ার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। ভোট চলাকালীন হাওড়ার আমতা বিধানসভার দক্ষিণ ভাটোরার ৯০ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

জগৎবল্লভপুর বিধানসভার জাবদাপোতা গ্রামে বুথের ১০০ মিটারের মধ্যে লুচি-আলুর দম খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপির বিরদ্ধে। তবে দু পক্ষই জানিয়েছে, প্রতিবার ভোটের সময় গ্রামবাসীদের খাওয়ানোর রেওয়াজ রয়েছে। তবে এবার ছোলা-মুড়ির পরিবর্তে লুচি-আলুর দম।

জগৎবল্লভপুর বিধানসভার জগৎবল্লভপুর হাইস্কুলের ৩ এবং ৪ নম্বর বুথে আইএসএফের ক্যাম্প অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুই আইএসএফ কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।

জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার ১৮১ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি ও আইএসএফ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

বাগনানের বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের।

বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগের তির বিজেপির দিকে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget