এক্সপ্লোর

WB Election 2021: চুঁচুড়ার রবীন্দ্রনগরে বসন্ত উৎসব থেকে লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে বিষাক্ত রং ছোড়ার অভিযোগ

West Bengal Assembly Election 2021: স্থানীয় তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ। হারের ভয়ে মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি শাসক দলের।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: হুগলির চুঁচুড়ার এক অনুষ্ঠানে ভিড়ের মধ্যে থেকে তাঁর দিকে বিষাক্ত রং ছোড়ার অভিযোগ করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ সন্ধেয় রবীন্দ্রনগরে এক বসন্তউত্‍সবের অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। এই ঘটনার পিছনে তৃণমূল রয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

রঙের উত্‍সবে লাগল রাজনীতির রং। শুরু হল বিতর্ক। এবার চুঁচুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। চুঁচুড়ায় প্রচারও শুরু করে দিয়েছেন লকেট। আজও তিনি টোটোয় প্রচার করেন। চুঁচুড়ার রবীন্দ্রনগরে রাস্তার ধারেই স্থানীয় বাসিন্দারা আয়োজন করেছিলেন বসন্ত উত্‍সবের। রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের আমন্ত্রণে টোটো থেকে নেমে পড়েন বিজেপি প্রার্থী।  তিনি মাঠের দিকে এগিয়ে যান। স্থানীয় সূত্রে দাবি, সেই সময় তাঁর দিকে কেউ রং ভর্তি বেলুন ছুড়ে মারে। তা লাগে প্রার্থীর চোখে।

যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁর দিকে বিষাক্ত রং ছুড়ে মেরেছে তৃণমূলের লোকজন।  তাঁর উদ্দেশে গালিগালাজও করা হয় বলে অভিযোগ লকেটের। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের পাল্টা দাবি, ‘প্রচারে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এরকম করেছে।’ রাজ্যে বিধানসভা ভোট শুরুর দিনই এই ঘটনাকে ঘিরে সরগরম হুগলির রাজনীতি।

এদিকে, আজ থেকে শুরু হয়ে গিয়েছে বঙ্গের মহারণ। বিধানসভা ভোট। ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে। আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৩টি আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটি আসন পূর্ব মেদিনীপুরে। এই ৩০টি আসনের মধ্যে পুরুলিয়ায় ৯টি, পশ্চিম মেদিনীপুরে ৯টি, বাঁকুড়ায় চারটি, পূর্ব মেদিনীপুরের সাতটি এবং ঝাড়গ্রামে চারটি আসন রয়েছে।

২০১৬ সালের বিধানসভা ভোটে এই ৩০টি আসনের মধ্যে ২৭টিতেই জিতেছিল তৃণমূল। আর তিনটি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু, তারপর তিন বছরে ছবিটা অনেকটাই পাল্টে গেছে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই ৩০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ১৭টি আসনে আর তৃণমূল এগিয়ে ১৩টিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget