এক্সপ্লোর

West Bengal Election 2021: ১১ ঘণ্টার মধ্যেই ইউ টার্ন শতাব্দীর, অভিষেকের সঙ্গে বৈঠকের পর বললেন, ‘সব মিটে গিয়েছে, তৃণমূলেই আছি’

১১ ঘণ্টার মধ্যেই ইউ টার্ন নিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সব মিটে গিয়েছে, তৃণমূলেই আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন বীরভূমের সাংসদ। বিক্ষুব্ধদের জল ঢেলে ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতা: ১১ ঘণ্টার মধ্যেই ইউ টার্ন নিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সব মিটে গিয়েছে, তৃণমূলেই আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন বীরভূমের সাংসদ। বিক্ষুব্ধদের জল ঢেলে ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে প্রশ্ন উঠেথিল এবার কি বিজেপিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়? দলের বিরুদ্ধে তাঁর ক্ষোভ প্রকাশের পরই এই জল্পনা তুঙ্গে ওঠে। জানা যায়,   আগামীকাল  দিল্লি যাচ্ছেন বীরভূমের সাংসদ। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর কথা হতে পারে । এর আগে তৃণমূল সাংসদ বলেন, যেখানে যেতে চাই পৌঁছতে পারিনি। শীর্ষ নেতৃত্বকে জানিয়ে লাভ হয়নি। ১৭ দিন আগে রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে বোলপুরে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে রোড শোতে হেঁটেছিলেন! আর আজ সেই শতাব্দী রায়েরই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা জোরালো হয়। বৃহস্পতিবার ফ্যান ক্লাবের ফেসবুক ওয়ালে, একটি পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়। তবে সেটি তাঁর নিজের বক্তব্য কিনা, তা নিয়ে প্রশ্ন ছিলই। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে এবার প্রকাশ্যেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।  দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ-র সঙ্গে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেননি বীরভূমের তৃণমূল সাংসদ! দিল্লি যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে শতাব্দী বলেছেন, হ্যাঁ মোটামুটি যাচ্ছি। কেন? ৩ বারের সাংসদ, যেতে পারি না!! ঘরবাড়ি, মিটিং থাকে, স্যান্ডিং কমিটি, বন্ধুবান্ধব থাকে, অস্বাভাবিক কিছু নয়। অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন? জবাবে শতাব্দী বলেছেন, পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে। মিটিং করব এমন কোনও ব্যাপার নয়। জানি না, কিছুই ঠিক নেই। রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বললেন, কাল দিল্লি যাচ্ছি না। আপাতত দেখে মনে হল, দিল্লিমুখী শতাব্দী এক্সপ্রেসকে কলকাতার দিকে ঘুরিয়ে দিলেন পুরনো বন্ধু কুণাল ঘোষই। তৃণমূলের মুখপাত্র কুণাল বললেন, শতাব্দী তৃণমূলেই ছিল, তৃণমূলেই থাকবে। ক্ষোভ প্রকাশ্য আসার পরই শতাব্দীর মানভঞ্জনে নেমে পড়ে তৃণমূল নেতৃত্ব। ফোনে তাঁর সঙ্গে কথা বলেন সৌগত রায়। অভিনেত্রী সাংসদের বাড়িতে চলে যান কুণাল ঘোষ। এরপর শতাব্দী রায়কে নিয়ে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে চলে যান কুণাল ঘোষ। তিনজনের মধ্যে প্রায় আধঘণ্টা কথা হয়। এরপরই শতাব্দীর সুর বদলে যায়। বৈঠক থেকে বেরিয়ে শতাব্দী রায় জানান, সমস্যা মিটে গেছে।শতাব্দী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলে রয়েছি।এই লড়াই আমাদের সবার লড়াই।একসঙ্গে লড়াই করতে হবে। কিন্তু, এর আগে শতাব্দী যেভাবে দলের একাংশের ক্ষোভ উগরে দিয়েছিলেন, তেমন সেই ক্ষোভের কথা জানিয়ে যে কার্যত কোনও লাভ হয় না, সেই ইঙ্গিতও দিয়েছিলেন। এরই মধ্যে বীরভূমের রাজনীতিতে শতাব্দীর বিরোধী শিবিরের বলে পরিচিত অনুব্রত মণ্ডল নরম সুরে হলেও শতাব্দীর সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দেন। এরপরই কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শতাব্দী রায়ের বৈঠক এবং আপাতত যুদ্ধবিরতির ঘোষণা। শতাব্দী বলেছেন, সব সমস্যা মিটেছে। তৃণমূলেই থাকছি। এরপর চিত্রনাট্যে নতুন মোড় আসে কিনা, সেই উত্তর দেবে সময়।

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget