এক্সপ্লোর

WB Election 2021: লকেট থেকে পার্নো, তৃণমূল-বিজেপির প্রার্থী তালিকায় তারকার মেলা

ভোটের বঙ্গে প্রচারের নানা দৃশ্য। তারকা প্রার্থীদের অভিনব জনসংযোগের ছবি।

সমীরণ পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়: বিধানসভা ভোটে তৃণমূল-বিজেপির প্রার্থী তালিকায় এবার তারকার মেলা। বিজেপির প্রার্থী তালিকায় অন্যতম তারকা মুখ পার্নো মিত্র। প্রথমবার ভোটের ময়দানে নামা পার্নো এমন এক আসনে লড়ছেন যা রাজ্যের এক মন্ত্রীর কেন্দ্র। আরএসপি একসময় দাপট দেখালেও, ২০১১ থেকে বরানগর তৃণমূলে দখলে ৷ পার্নোর লড়াই তৃণমূলের তাপস রায় ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমল মুখোপাধ্যায়ের সঙ্গে। দলীয় কর্মীদের নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান বিজেপির তারকা প্রার্থী। বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র বলেন, ‘‘সকলের ঘরের মেয়ে হতে চাই, কাজ করার সুযোগ পেলে মানুষে পাশে থাকব ৷’’

ভোটের বঙ্গে প্রচারের নানা দৃশ্য। তারকা প্রার্থীদের অভিনব জনসংযোগের ছবি। বাঁকুড়ায় প্রচারে বেরিয়ে ঘরের মেয়ে হওয়ার চেষ্টা তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। প্রচার পথে মন্দির দেখে সেখানে মাথা ঠেকালেন। বাঁকুড়া কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাধারানি বন্দ্যোপাধ্যায় ও বিজেপির নীলাদ্রিশেখর দানা ৷ বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে আমরা জিততে পারি ৷’’

তাঁর প্রচার মানেই থাকে বৈচিত্র্য। কখনও গরুর গাড়ি, কখনও ভুটভুটিতে। সোমবার গঙ্গাবক্ষে প্রচারে দেখা গেল বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। চুঁচুড়া ফেরিঘাট থেকে ব্যান্ডেল ঘাট পর্যন্ত নদীপথে প্রচারে জনসংযোগ ঝালিয়ে নিলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী। চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘ এটা প্রথমবার নয়,আমি লোকসভা ভোটে এভাবে প্রচার করেছি। মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেছি, আমাদের সরকার এলে মৎস্যজীবীদের জন্য ব্যবস্থা নেওয়া হবে ৷’’

গত বিধানসভা ভোটে মধ্যমগ্রামে বড় ব্যবধানে হারলেও, এবারের ভোট আলাদা। ফুল বদলাবে। পানিহাটির অলি-গলি ঘুরে এমনই উপলব্ধি কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার ৷ পানিহাটির কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার বলেন, ‘‘তৃণমূলের দুর্নীতির কথা বলছি, মানুষের ভাল সাড়া পাচ্ছি ৷’’ হাতে সময় কম। উৎসবের মধ্যেই তাই পুরোদমে চলছে প্রচার।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget