এক্সপ্লোর

BJP Kolkata Rally:কাল কলকাতায় বিজেপির মিছিলে পা মেলাবেন শোভন-বৈশাখী, আজ যোগ দিলেন হেস্টিংসে দলের বৈঠকে

কাল গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপির মিছিল। তাতে পা মেলাবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ নিজেই একথা জানান বিজেপি নেত্রী। মিছিলের আগে আজ হেস্টিংসে দলের বৈঠকেও যোগ দেন শোভন-বৈশাখী।

  কলকাতা: কাল গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপির মিছিল। তাতে পা মেলাবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ নিজেই একথা জানান বিজেপি নেত্রী। মিছিলের আগে আজ হেস্টিংসে দলের বৈঠকেও যোগ দেন শোভন-বৈশাখী। এক সোমে আসার কথা থাকলেও, তাঁরা আসেননি! তাঁদের ছাড়াই হয়েছে বিজেপির রোড শো!  শোভন চট্টোপাধ্যায়কে সামনে রেখেই গত সোমবার মেগা রোড শোর আয়োজন করেছিল বিজেপি! অথচ শেষ অবধি সেই রোড শোতে হাজির হননি শোভন-বৈশাখী! অবশেষে পরের সোমে আসার সম্মতি পাওয়া গেল। তার আগে রবিবার সন্ধেয় হেস্টিংসে, দলীয় বৈঠকে যোগ দিলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছিলেন কলকাতা জোনের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়-সহ অনেকে। গত সোমবার কথা থাকলেও দলের রোড শো-তে শেষপর্যন্ত যাননি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক দানা বেধেছিল। এই প্রেক্ষাপটেই সোমবার দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত মিছিল করবে বিজেপি। সেই মিছিলে যোগদানের ব্যাপারে সম্মতি দিয়েছেন শোভন-বৈশাখী। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, কাল স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে, কাল সাড়ে ৩টেয় শুরু হবে মিছিল, সেই মিছিলে শোভন থাকবেন, আমিও থাকব। মিছিলের প্রচারে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ব্যানার-কাটআউট লাগিয়েছে বিজেপি। তাতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে শোভন-বৈশাখীর ছবিও রয়েছে। কিন্তু রবিবার দেখা যায়, গোলপার্কে শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটের অদূরে একাধিক কাটআউট বিকৃত করা হয়েছে। এর তীব্র নিন্দা করেছেন বৈশাখী। তিনি বলেছেন, চূড়ান্ত অসভ্যতা। যেদিন সাহস করে সামনে এসে বলতে সেদিন উত্তর দেবেন। ২০১৯-এর ১৪ অগাস্ট বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতদিন দলের হয়ে সেভাবে তাঁদের পথে নামতে দেখা যায়নি। উল্টে কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে গিয়ে ভাইফোঁটা নেন শোভন।কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখা যায় দু’জনকে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরে অমিত শাহর-র সফরের সময়, তাঁর সঙ্গে বৈঠক করেন শোভন-বৈশাখী। কয়েকদিনের মধ্যেই,বিজেপির কলকাতা জোনে পর্যবেক্ষক করা হয় শোভন চট্টোপাধ্যায়কে।সহ আহ্বায়ক হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার দলীয় বৈঠকে যোগ দেওয়ার পর এবার সোমবার বিজেপির মিছিলে পা মেলাবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget