এক্সপ্লোর

WB Election 2021: রায়নায় প্রচারে বেরিয়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মনে করা হয়। সেই রায়নাতেই এবার আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী!

রায়না: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মনে করা হয়। সেই রায়নাতেই এবার আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী!

রায়নায় প্রচারে বেরিয়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী। দেনোগ্রামে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শম্পা ধাড়া। যে ঘটনার পর থেকে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ করেছে রাজ্যের শাসক দল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, দাবি তৃণমূলের। উল্টো দিকে সমস্ত অভিযোগ খারিজ করেছে গেরুয়া শিবির। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রচারে বেরিয়ে আক্রান্ত হওয়ার খবর আগেও প্রকাশ্যে এসেছে। প্রচার সেরে ফেরার পথে ক্রিকেটার তথা ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। ইটের আঘাতে পিঠে চোট পান বলে দাবি করেন বিজেপি প্রার্থী। অশোক দিন্দার উপর হামলার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। জানা গিয়েছিল, বিকেলে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ উঠেছিল, তখন ময়না বাজারে তাঁর গাড়ির উপর চড়াও হয় একদল যুবক। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা! মাথায় তৃণমূলের প্রতীক ছাপানো টুপি! অভিযোগ, এরকম জনা পঞ্চাশেক যুবক বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ফেলে। মুহুর্মূহু ইটবৃষ্টি করা হয়! ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ! তৃণমূলের হামলায় পিঠে চোট পেয়েছেন বলে দাবি করেছিলেন বিজেপি প্রার্থী। এই ঘটনায় তাঁর ভাইও আহত হয়েছিলেন বলে অভিযোগ। সেবার হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছিল তৃণমূল। হামলার ঘটনায় থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অশোক দিন্দা। হামলার পরেই বাড়িয়ে দেওয়া হয়েছিল দিন্দার নিরাপত্তা। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন অশোক দিন্দা। রয়েছে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম। প্রায় ২০ জন সিআরপিএফ জওয়ান ঘিরে থাকছেন ময়নার বিজেপি প্রার্থীকে।

দ্বিতীয় দফায় ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনার ও তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget