এক্সপ্লোর

WB Election 2021: ভোটের শেষ লগ্নে অসুস্থ মদন মিত্র

শ্বাসকষ্ট থাকায় দিতে হচ্ছে অক্সিজেন

আবির দত্ত, উত্তর ২৪ পরগনা: ভোটের শেষ লগ্নে অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। শ্বাসকষ্ট থাকায় দিতে হচ্ছে অক্সিজেন। ইতিমধ্যে চিকিৎসা শুরু করেছেন দুজন চিকিৎসক। কেন হঠাৎ অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী তা দেখছেন চিকিৎসকরা। কামারহাটি পার্টি অফিসে আপাতত তাঁর চিকিৎসা চলছে।

আজ, পঞ্চম দফার নির্বাচন। এদিন সকাল থেকেই কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন বুথে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। ভোটের দিনও লড়াইয়ের ময়দানেই উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী। ভোট গ্রহণ শুরুর পর এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দিতে যান তিনি। ভোটগ্রহণের শেষ পর্বে এসে অসুস্থ হয়ে পড়লেন মদন মিত্র।

এদিকে পঞ্চম দফার নির্বাচন শেষের আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র বলে দেন, খেলা শেষ! কামারহাটিতে গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রত্যয়ী মদন বললেন তৃণমূল কংগ্রেস  জিতছে। এদিন মদনের মুখে প্রায় জয়ের হাসি । 

গঙ্গার ধারে দাঁড়িয়ে খোশমেজাজে মদন মিত্র বললেন এবার হোলি খেলা হয়নি । মনের মধ্যে খচখচানি ছিল, এখন মন একেবারে খুশ। মদন বলেছেন এখন সাঙ্গ হল খেলা, একেবারে খেলা শেষ, এখন মনের আনন্দে হোলি খেলব । শ্রী রামকৃষ্ণ দেব কে স্মরণ করে মদনের উক্তি, এবার বাংলার জয়ের জন্য হোলি খেলব। গেয়ে ফেললেন নচিকেতার গানের এক কলি ... তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাত হয়ে যায়নি ।

কথায় কথায় মোদিকে দিলেন খোঁচা।  মদন বললেন মোদি জানেন না '' বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয় ''। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে একহাত নিয়ে বললেন, '' ওরা টাকা রোজগারের জন্য বাংলায় এসেছে । এখান থেকে টাকা নিচ্ছে ওখান থেকে টাকা নিচ্ছে। বললেন আমায় বলছে বেরিয়ে যেতে । বেরিয়ে যাব ? আমি বাঙালি ছেলে । '' বুক বাজিয়ে মদন বললেন ...'' মরলে বাপের ব্যাটার মতন মরব। ''

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget