এক্সপ্লোর

WB Election, 5th Phase Voting : বুথে ঢুকতে বাধা ! মদন বললেন, আমাকে স্পর্শ করবেন না...

পকেট থেকে বের করেন দেবদেবীর ছবি। অভিযোগ করেন, গণতন্ত্র নষ্ট করার।

কামারহাটি : গায়ে স্পর্শ করে তাঁকে আটকেছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ তুললেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। শুধু তাই নয়, তাঁর অভিযোগ, সিআরপিএফ জওয়ান এবং ভোটকর্মীরা বিজেপির হয়ে কাজ করছেন। সেই কারণে তাঁকে আটকানো হয়েছে। ঘটনা নিয়ে তিনি কমিশনে নালিশ জানাবেন বলে জানিয়েছেন।

পঞ্চম দফায় উত্তর ২৪ পরগনার ১৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে রয়েছে কামারহাটি। এখানে তৃণমূল প্রার্থী মদন মিত্র। এবার এই গড় পুনরুদ্ধারের লড়াই তাঁর। তাই দিদি তাঁকে প্রার্থী করার পর থেকেই কামারহাটির মাটি কামড়ে পড়ে আছেন মদন। শেষ মুহূর্তেও যাতে চেষ্টার কোনও ত্রুটি না থাকে সেই চেষ্টাই করছেন তিনি।

আজ সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েন ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে। কিন্তু, আড়িয়াদহ রমানন্দ চ্যারিটি বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে তিনি গেলে তাঁকে কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে অভিযোগ ওঠে। বাধা পেয়ে উত্তেজিত হয়ে পড়েন মদন। তিনি অভিযোগ জানান, তাঁর গা স্পর্শ করে সার্চ করেছেন সিআরপিএফ জওয়ান। ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন।

পকেটে থাকা দেবদেবীদের ছবি দেখিয়ে বলেন, এটা সংবিধান নয়। এটা মা কালী। আমাকে স্পর্শ করবেন না। আমার নাম মদন মিত্র। বিষয়টি নিয়ে তিনি মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে কথা বলবেন বলে জানিয়ে দেন।

পাশাপাশি বুথ থেকে বেরিয়ে বলেন, "তোমরা লোকতন্ত্র নষ্ট করছ। প্রার্থীকে চেজ করছো ! কাকে ভয় দেখাচ্ছেন ..মদন মিত্রকে ? মা ভবতারিণীকে পকেটে সার্চ করছে ? এটাই হিন্দুত্ব বিজেপির ? মা দুর্গা, ভবতারিণী , রামপুরহাটের তারামা আছেন। আমাকে চমকে লাভ নেই।"

প্রিজাইডিং অফিসারও তাঁকে বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন। এর আগে রাতে ২৯ নম্বর ওয়ার্ডে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ জানান মদন মিত্র। নাম না করে বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ। বলেন, বহিরাগত বোঝাতে রাতের বেলায় ২৯ নম্বর ওয়ার্ডে চারটি বোমা মারা হয়েছে। বোমা মারলে বলে মার। ওদের হাতে বোমের ডালা, আর আমাদের হাতে ঠাকুরের মালা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget