এক্সপ্লোর

WB Election 2021: গো ব্যাক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি

হোলির দিন বেরিয়েছিলেন প্রচারে। কিন্তু নিজের খাসতালুকেই শুনতে হল লোহা চোর, কয়লা চোরের অপবাদ! উঠল গো ব্যাক স্লোগানও! ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে সদ্য তৃণমূলত্যাগী পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: নিজের বিধানসভা এলাকায় ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। প্রচারে বেরিয়ে শুনলেন গো ব্যাক স্লোগান। যদিও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বিজেপি প্রার্থী। যেমন কর্ম, তেমন ফল। পাল্টা জবাব তৃণমূল প্রার্থীর।

হোলির দিন বেরিয়েছিলেন প্রচারে। কিন্তু নিজের খাসতালুকেই শুনতে হল লোহা চোর, কয়লা চোরের অপবাদ! উঠল গো ব্যাক স্লোগানও! ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে সদ্য তৃণমূলত্যাগী পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। সোমবার সকালে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার অন্তর্গত ইছাপুর, আমলোকা, পাটশেওড়া-সহ বিভিন্ন এলাকায় মিছিল ও রোড শো করেন জিতেন্দ্র। বিজেপি প্রার্থীর রোড শো যখন ইছাপুরে একটি তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন শাসক দলের কর্মীরা।

শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘বিজেপিকে ধন্যবাদ আমাকে প্রার্থী করার জন্য, মানুষের প্রচুর সাড়া পাচ্ছি, যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি, আমারই জয় হবে ৷’’ পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘‘উনি অনেক মানুষের পিঠে ছুরি মেরেছে, যেমন করেছেন তার ফল পাচ্ছেন, আরও বিক্ষোভের সামনে পড়বেন ৷’’ তৃণমূল-বিজেপির সঙ্গে পাণ্ডবেশ্বরে লড়াইয়ে রয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুভাষ বাউড়িও। ২৬ এপ্রিল সপ্তম দফায় এই কেন্দ্র ভোটগ্রহণ।

এদিকে গত সপ্তাহে ভোট শুরুর আগেই পশ্চিম বর্ধমানের অন্ডালে বোমা ফেটে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। বোমা বিস্ফোরণে মৃত্যুর কথা স্বীকার করেছে পুলিশ। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত অন্ডাল। সদ্য তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন এলাকার বিদায়ী বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বরে এবার তিনি বিজেপির টিকিটে লড়ছেন। এই ঘটনায় তিনি আঙুল তুলেছেন তৃণমূল প্রার্থীর অনুগামীদের দিকে। পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তীর মদতে এখানকার প্রধান বোমা-গুলির রাজনীতি করছেন। আমি বিধায়ক হওয়ার সময় রুখে দিয়েছিলাম। এবার আমাকে মারার জন্য বোমা বানাচ্ছে ৷’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget