এক্সপ্লোর

Election Result 2023: 'ভোট ঘিরে এত সংঘর্ষ, মৃত্যু! গণতন্ত্রে এটা কি কাম্য'? রাজ্য়ে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

সোমবারই চার সদস্য়ের এই দল তৈরির কথা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কার্যত পাল্টা হিসেবে মণিপুরে চার সাংসদের দল পাঠাচ্ছে তৃণমূলও। 

কলকাতা: ভোট (Panchayat Election) ঘিরে বিরামহীন সন্ত্রাস, রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম (BJP Fact Finding Team)। ভোট সন্ত্রাসের খতিয়ান নিতে রাজ্যে এল বিজেপি (BJP) ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 'ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, গণতন্ত্রে এটা কি কাম্য'? প্রশ্ন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদের। 

বিধানসভার পর, পঞ্চায়েত ভোট-পর্বের হিংসার খতিয়ান নিতে, রাজ্যে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের আসার কথা ছিল। সোমবারই চার সদস্য়ের এই দল তৈরির কথা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। কার্যত পাল্টা হিসেবে মণিপুরে চার সাংসদের দল পাঠাচ্ছে তৃণমূলও (TMC)। 

পঞ্চায়েত ভোটে হিংসার ছবি দেখে, রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরই রাজ্য়ে এল জে পি নাড্ডার তৈরি, বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। সোমবারই এই দল তৈরির কথা জানিয়েছেন তিনি। চার সদস্য়ের এই ফ্য়াক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্য়পাল সিং বিজেপি সাংসদ রাজদীপ রায় এবং রেখা বর্মা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্য়ে আসতে পারে এই ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। বাংলার বিভিন্ন জায়গা ঘুরে, দিল্লিতে ফিরে তাঁরা জে পি নাড্ডাকে রিপোর্ট দেবেন। এর আগে বিধানসভা ভোট পরবর্তী হিংসা, বগটুই হত্য়াকাণ্ড, হাঁসখালির গণধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে এ রাজ্য়ে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল বিজেপি। এবার পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই হিংসার তথ্য়তালাশে ফের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তারা। কার্যত পাল্টা হিসাবে মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সাংসদের টিম তৈরি করেছে তৃণমূলও। এই দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষদস্তিদার। 

একদিকে বিজেপি যখন পঞ্চায়েত ভোটপর্বের হিংসার খতিয়ান নিতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে, তখন এই ইস্য়ুতে সরব বয়েছে বিজেপি পন্থী ওয়েস্ট বেঙ্গল ইন্টেলেকচুয়াল ফোরাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে ভোট-হিংসা এবং রাজ্য় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তারা। এই চিঠিতে সই করেছেন ৪৩ জন।  যার মধ্য়ে রয়েছেন প্রাক্তন IAS, প্রাক্তন উপাচার্য, অধ্য়াপক, গবেষকরা। 


বিজেপি নেত্রী ও অভিনেত্রী পাপিয়া অধিকারীর কথায়, এত মৃত্য়ু নাড়া দিয়ে গেছে। অবর্ণনীয় পরিস্থিতি। অন্য়ান্য় বুদ্ধিজীবীরা আগে মিছিলে হেঁটেছেন। এখন নীরব কেন। ওরা আমাদের বন্ধু কিনা জানি না, হয়তো নয়, কিছুদিন পর প্রমাণ করবে ওরা মানুষও নয়। বিজেপিপন্থী ওয়েস্ট বেঙ্গল ইন্টেলেকচুয়াল ফোরামের এই চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্য়পালকেও।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget