এক্সপ্লোর

"লোকসভার পর অফিস খোলার লোক পাবে না তৃণমূল", হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: কোচবিহারে বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করতে গিয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

দিনহাটা: এবারের লোকসভা নির্বাচনের পর তৃণমূলকে লাটে তুলব। সোমবার কোচবিহারের দিনহাটায় সভা করতে গিয়ে এই হুঁশিয়ারিই দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি উদয়ন গুহর গড়ে দাঁড়িয়ে তাঁকেও সোজাসুজি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।

সোমবার দুপুরে কোচবিহারের দিনহাটায় স্থানীয় বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করতে গিয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

এপ্রসঙ্গে তিনি বলেন, "এবার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে এমন ভাবে হারাব যে ওরা আর পার্টি অফিস খোলার লোক পাবে না। পশ্চিমবঙ্গের সবথেকে বড় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৫টি আসনে প্রার্থী দিয়ে পাঁচটি আসনেও জিততে পারবে কিনা সন্দেহ নেই। তিনি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। আসলে আমার কাছে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত মিথ্যে কথা বলছেন। সিএএ নিয়ে উনি মিথ্যে প্রচার করছেন। একমাস হল সিএএ চালু হয়েছে কিন্তু, কারও নাগরিকত্ব যায়নি। কিন্তু, উনি সব জায়গায় ঘুরে ঘুরে এই বিষয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এই লোকসভা ভোটের পর মানুষ ওনার মুখ বন্ধ করে দেবে। আজকে তো দলের অর্ধেক লোকই জেলের মধ্যে চলে গেছে। বাকিরাও যাবে। মোদিজি বলেছেন সব চোরদের জেলে যেতে হবেই।"

সভার প্রথমেই নাম না করে উদয়ন গুহকে আক্রমণ করেন তিনি। বলেন, "এখানে একটা লম্পট আছে যে ভাইপোর পদলেহন করতে গিয়ে নিজের বাবাকেও চোর বলেছেন। তিনি নাকি বলেছেন আমি দিনহাটায় এলে বেঁধে পেটাবেন। আমিও চ্যালেঞ্জ করছি কোথায় যেতে হবে বলুন। সেখানেই যাব। দেখি আপনার কথা বড় ক্ষমতা।"

আরও পড়ুন: "চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়," কোচবিহারের সভা থেকে বিজেপিকে তোপ মমতার

দেশের মধ্যে ৪০০টি আসনে বিজেপিকে জিতিয়ে ফের ক্ষমতায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান শুভেন্দু অধিকারী। বলেন, 'গতকাল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন নরেন্দ্র মোদিজি। সেখানে ২০২৯ সাল পর্যন্ত ভারতের সাধারণ মানুষকে কী কী সুবিধা দেওয়া হবে তার উল্লেখ করেছেন। এদিকে আমার কাছে হেরে যাওয়া মুখ্যমন্ত্রী তাঁর নামে ও বিজেপির নামে ক্রমাগত মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে। কালকের মোদিজি বলেছেন, তিনি চারটি জাতির জন্য কাজ করছেন। এদিকে দুর্নীতিবাজদের পাশে থেকে সন্দেশখালির মতো ঘটনার ঘটাচ্ছেন দিদিমণি ও তাঁর ভাইপো। আজকে আপনাদের তাই প্রতিজ্ঞা করতে হবে তৃণমূলকে বাংলা থেকে লাটে তুলতে হবে। সন্দেশখালির বদলা আপনারা নেবেন। কারণ, বদলা আপনারাই নেন।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget