এক্সপ্লোর

News Live Updates: দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, একই দিনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপিরও

West Bengal Assembly Election 2026: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

LIVE

Key Events
Wes Bengal Assembly Election News Live Updates CPM Second Candidate List for 32 Seats Announced by Md Selim News Live Updates: দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, একই দিনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপিরও
নিজস্ব চিত্র
Source : ABP Ananda

Background

এবার প্রার্থী হতে পারেন অভয়ার মা। পানিহাটি কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন বিজেপির হয়ে। 

ভোটের ময়দানে মেয়েকে এনে জমি শক্ত করেছে সিপিএম। প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেই আক্রমণ অভয়ার মায়ের। গাড়ি আমরাই আটকেছিলাম। পাল্টা সিপিএমের। 

বিচার পাওয়ার লড়াই কঠিন হচ্ছে। ক্ষমতা হাতে পাওয়া দরকার। প্রার্থী হওয়ার কথা জানিয়ে আক্রমণ অভয়ার মায়ের। 

পক্ষপাতদুষ্ট কমিশন, জোর করে রাজ্য দখলের ছক, কেন মরিয়া বিজেপি? আক্রমণে তৃণমূলনেত্রী। আপনিই তো ১০০-র উপর পুলিশ অফিসারকে বদলি করেছেন, কেন? পাল্টা রাহুল। 

ভোটের আগে রাজ্য বনাম কমিশন সংঘাত তুঙ্গে। ভিনরাজ্যে ১৫ IPS-কে পুলিশ পর্যবেক্ষক করে পাঠানোর সিদ্ধান্তে রদবদল। পাঁচ IPS-কে যেতে হচ্ছে না ভিন রাজ্যে। জানাল কমিশন। 

ভবানীপুরে জমজমাট প্রচার। স্থানীয় বিজেপি অফিসে শুভেন্দু অধিকারী। তৃণমূলের জমায়েত থেকে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। 

দেড়শো আসনে প্রার্থী ঘোষণা বাকি। ১০০-র বেশি আসনে নাম চূড়ান্ত। আজ বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। পানিহাটিতে দাঁড়াতে পারেন অভয়ার মা। পানিহাটিতে পদ্ম-প্রার্থী অভয়ার মা?

ভাঙড়ের চালতাবেড়িয়ায় বোমা বাঁধার সময় বিস্ফোরণ। বেশ কয়েকজন আহত। এলাকায় উত্তেজনা। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল-ISF-এর। 

ভোটের আগে মিনাখাঁয় তৃণমূল বুথ সভাপতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। থানায় খুনের অভিযোগ পরিবারের। পিছনে ব্লক সভাপতি, অভিযোগ দলের এক অংশের। 

কালই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা। এখনও পর্যন্ত ২৩ লক্ষ ৩০ হাজারের নিষ্পত্তি। কত পাশ, কত ফেল? বাদ যেতে পারে ৮ লক্ষ নাম? জল্পনা তুঙ্গে। 

প্রচারে জমজমাট বৃহস্পতিবারের বারবেলা। মন্দিরে পুজো দিয়ে বিধাননগরে প্রচারে সুজিত বসু। উত্তর দমদমে রাস্তায় সিপিএম প্রার্থী দীপ্সিতা। বরানগরে টক্কর সজল-সায়ন্তিকার। 

ইদের পর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। দিল্লিতে AICC-র বৈঠক। দৌড়ে শুভঙ্কর, অধীর, নেপাল, মনোজ, মান্নান থেকে মৌসম, আশুতোষ। 

ভোটের আগে রাজ্য বনাম কমিশন সংঘাত তুঙ্গে। ভিনরাজ্যে ১৫ IPS-কে পুলিশ পর্যবেক্ষক করে পাঠানোর সিদ্ধান্তে রদবদল। পাঁচ IPS-কে যেতে হচ্ছে না ভিন রাজ্যে। জানাল কমিশন। 

23:40 PM (IST)  •  19 Mar 2026

West Bengal Assembly Election 2026: ২৫ হাজার ভোটে ভবানীপুরে জিতবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে প্রচার শুরুর দিনই ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু  অধিকারী

২৫ হাজার ভোটে ভবানীপুরে জিতবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে প্রচার শুরুর দিনই ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু 
অধিকারী। 

23:04 PM (IST)  •  19 Mar 2026

West Bengal News: IPS-দের পুলিশ পর্যবেক্ষক হিসেবে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্তে বদল করল নির্বাচন কমিশন

IPS-দের পুলিশ পর্যবেক্ষক হিসেবে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্তে বদল করল নির্বাচন কমিশন। বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ ৫জন IPS অফিসারকে আপাতত রিজার্ভে রাখা হচ্ছে। এরাজ্যে ভোটের কাজে নিষেধাজ্ঞা থাকলে, ওই IAS, IPS-দের ভিন রাজ্যে ভোটের কাজে কেন পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে? এই নিয়েও জোর চর্চা চলছে। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget