এক্সপ্লোর

West Bengal Election 2026: রাজ্যে পালাবদল হতেই, ইস্তফা অ্যাডভোকেট জেনারেলের, রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠালেন

Kishore Datta Resigns: অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা। রাজ্যপাল এন রবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন কিশোর দত্ত।

কলকাতা: রাজ্যে পালাবদল হতেই ইস্তফা অ্যাডভোকেট জেনারেলের। রাজ্যপাল এন রবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন কিশোর দত্ত। সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এখনও একটি কেন্দ্রে ভোটগণনা চলছে। তবে ১৫ বছরের তৃণমূল সরকারকে হটিয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে বিজেপি। সেই আবহেই অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন কিশোর। (Kishore Datta Resigns)

রাজ্য জুড়ে এই মুহূর্তে গেরুয়া ঝড়। সেই আবহেই রাজ্যপালকে পদত্যাগপত্র পাঠালেন কিশোর। অ্যাডভোকেট জেনারেল পদটি সাংবিধানিক পদ। রাজ্য সরকারের মুখ্য় আইনি উপদেষ্টাই অ্যাডভোকেট জেনার নিযুক্ত হন। সরকার চালাতে গেলে যে আইনি পরামর্শের প্রয়োজন পড়ে, তা প্রদান করেন অ্যাডভোকেট জেনারেল। (West Bengal Election 2026)

আরও পড়ুন: ‘রাহুল, তেজস্বী, মমতা শেষ, এবার অখিলেশের পালা…’, পশ্চিমবঙ্গে জিতেই বার্তা শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল সরকারের পতন ঘটেছে। ফলে সেই সরকারের অ্যাডভোকেট জেনারেলের অপসারণও নিশ্চিত। নতুন সরকার এসে নিজেদের পছন্দ মতো নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করবে। তার আগে নিজেই পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন কিশোর। সেটি খতিয়ে দেখার পরই গৃহীত হবে বলে জানা যাচ্ছে। 

পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল। ১৫ বছর পরে ফের পালাবদল ঘটল। দুই তৃতীয়াংশর বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসছে বিজেপি। এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় গেরুয়া শিবির। ঘরের মাঠ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের সঙ্গে সঙ্গে নন্দীগ্রামেও জয়ী হয়েছেন তিনি। মমতা সরকারের ১৯ জন মন্ত্রীই ধরাশায়ী হয়েছেন। এবারের নির্বাচনে শূন্যের গেরো কাটিয়ে বিধানসভায় খাতা খুলল সিপিএম এবং কংগ্রেস। 

আরও পড়ুন: রাজপাট গেল মমতার, সঙ্গে হারলেন মোদি-বিরোধী জোটের 'যোগ্য মুখ' হওয়ার দৌড়েও? ফের পালে হাওয়া কংগ্রেসের

এই অভূতপূর্ব ফলাফলের জন্য রাজ্যবাসীর পাশাপাশি, নির্বাচন কমিশন, পুলিশ-প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভরসা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কর্মীর জয়। বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ।” 

শুভেন্দু আরও লেখেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। সরকারি কর্মচারীবৃন্দ, কেন্দ্রীয় বাহিনীকেও ধন্যবাদ। রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের জানাই বিশেষ কৃতজ্ঞতা।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget