এক্সপ্লোর

WB Election News 2021: হলদিয়ায় সরকারি অনুষ্ঠান এড়ানোয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ অমিত মালব্যর

হলদিয়ায় সরকারি অনুষ্ঠান এড়ানোয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও, অনুষ্ঠানে আগাগোড়া ছিলেন দিব্যেন্দু অধিকারী। নরেন্দ্র মোদির সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন বেসুরো তৃণমূল সাংসদ। যদিও বিষয়টি গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল।

কলকাতা: হলদিয়ায় সরকারি অনুষ্ঠান এড়ানোয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও, অনুষ্ঠানে আগাগোড়া ছিলেন দিব্যেন্দু অধিকারী। নরেন্দ্র মোদির সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন বেসুরো তৃণমূল সাংসদ। যদিও বিষয়টি গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল।

২৩ জানুয়ারি ভিক্টোরিয়ায় নেতাজি জন্মজয়ন্তীতে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার আগে জয় শ্রীরাম স্লোগান ঘিরে বিতর্কের পর হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানে যে মুখ্যমন্ত্রী যাবেন না, তা শনিবারই স্পষ্ট করে দেয় মুখ্যমন্ত্রীর দফতর।

মুখ্যমন্ত্রী না থাকলেও প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে রবিবার আগাগোড়া রইলেন বেসুরো তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ, কাঁথি বলেন, ‘আমি এখানকার সাংসদ, সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এসেছি, কেন ওরা আসেননি ব্যক্তিগত বিষয়।’

প্রধানমন্ত্রী আসার তিন ঘণ্টা আগে এদিন কাঁথির তৃণমূল সাংসদ চলে আসেন হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে। পরে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলতে দেখা যায় দিব্যেন্দু অধিকারীকে।

তাহলে কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন দিব্যেন্দু অধিকারী? বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ও এখানকার সাংসদ হিসেবে এসেছে, ও তো প্রাপ্তবয়স্ক।’ কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'দিব্যেন্দু ভাল ছেলে, ওর মতো অনেকেই বিজেপি আসতে চায়'। তাঁকে নিয়ে জল্পনার মধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার জন্য বুধবার সময় চেয়েছেন দিব্যেন্দু অধিকারী।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। ট্যুইটে তিনি লেখেন, ‘হলদিয়ার উন্নয়ন প্রকল্পের সুফল পাবে বাংলা। অথচ প্রোটোকলের ধার না ধেরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে, ২০২১-এর পর কি তাঁর আয়ু শেষ?’

শুক্রবার জল শক্তিমন্ত্রকের অনুষ্ঠানে ফের কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেও থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। ভোটমুখী বাংলায় তখন কি মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget