এক্সপ্লোর

Abhishek Banerjee: নন্দীগ্রামে এবার ডায়মন্ড হারবারের মতোই সেবাশ্রয় ক্যাম্প চলবে, আর কী কী জানালেন অভিষেক?

ভিষেক এদিন সভা থেকে বলেন, 'এই লড়াই নন্দীগ্রামকে পবিত্র করার লড়াই। একুশ ও চব্বিশে যে সব বুথে আমাদের খারাপ ফল হয়েছে, সে সব জায়গায় কাজ করতে হবে।'

কলকাতা: লোকসভা হোক কিংবা বিধানসভা, নন্দীগ্রাম (Nandigram) সবসময়ই সব দলের নজরে থাকে। আর গতবারের বিধানসভার রেজাল্টের পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ফের সকলের নজরে। এবারেও এখান থেকে বিজেপির (BJP) হয়ে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিপক্ষে তৃণমূলের (TMC) হয়ে লড়াই করছেন একদা শুভেন্দু ঘনিষ্ট পবিত্র কর।  সেই শুভেন্দুর গড়েই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মিসভা ছিল। সেখান থেকেই লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।  

অভিষেক এদিন সভা থেকে বলেন, 'এই লড়াই নন্দীগ্রামকে পবিত্র করার লড়াই। একুশ ও চব্বিশে যে সব বুথে আমাদের খারাপ ফল হয়েছে, সে সব জায়গায় কাজ করতে হবে। পিছিয়ে থাকা বুথে সংগঠন আরও বাড়াতে হবে। যাকে মানুষ জিতিয়েছে, তিনি দিল্লির বাবুদের চিঠি দিয়ে উন্নয়নের টাকা আটকে রেখেছে', নন্দীগ্রামের কর্মিসভায় অভিষেকের নিশানায় শুভেন্দু।

অভিষেক বলেন, 'মা-মাটি-মানুষের ঘাঁটি নন্দীগ্রাম, একুশের ভোটের ফল নিয়ে এখনও মামলা ঝুলছে। নন্দীগ্রামে এমন একজনকে প্রার্থী করেছি, যিনি এখানে থাকবেন, শুভেন্দুর মতো নয়। নন্দীগ্রামের মানুষের জন্য কটা বাড়ি দিয়েছেন শুভেন্দু? নন্দীগ্রামের জন্য কটা প্রকল্প এনেছেন শুভেন্দু? রিপোর্ট কার্ড প্রকাশ করুন। আমাদের ধর্ম কখনও হিংসাকে প্রশ্রয় দেয় না বা মাছ নিষিদ্ধ করে না। বিজেপি এখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। মহিলারা রাস্তা নিয়ে প্রশ্ন করায়, শুভেন্দু বলেছেন বাড়িতে আগে গেরুয়া পতাকা লাগান। পূর্ব মেদিনীপুরের মধ্যে নন্দীগ্রামকে ফার্স্ট বয় হতে হবে'। 

নন্দীগ্রাম থেকে অভিষেক এও বলেন, 'এবার থেকে প্রতিবছর নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে সেবাশ্রয় ক্যাম্প হবে। নন্দীগ্রামে জোড়া ব্লকে ২টি মডেল ক্যাম্প হবে। রাজ্য সরকার দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করবে, পবিত্র সেবাশ্রয় ক্যাম্প করবেন'।  তৃণমূল সাংসদ বলেন, ‘এখানে পবিত্র করকে জেতান। আমরা প্রত্যেক বছর এখানে সেবাশ্রয় ক্যাম্প করব। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে মেডিক্যাল ক্যাম্প করা হবে।’

একই দিনে মাত্র সাত কিলোমিটার দূরত্বে কর্মসূচি করলেন অভিষেক বন্দোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। দু'জনই প্রতিপক্ষের উদ্দেশে ছুড়লেন চ্যালেঞ্জ। বুধবার হেলিকপ্টারে করে নন্দীগ্রামে পৌঁছোন অভিষেক বন্দোপাধ্যায়। তারপর বিরুলিয়ার কর্মিসভা থেকে তিনি বলেন, 'স্বাধীনতার লড়াই আর এই লড়াই আমাদের এক। এবারের লড়াই নন্দীগ্রামে জিতবে তৃণমূল কংগ্রেস। আমি নন্দীগ্রামে বিশেষ খেয়াল রাখছি। কাউকে ভয় পেতে হবে না। যদি CBI নোটিস পাঠায়, লড়াই আমি করব'। 

অন্য়দিকে, রেয়াপাড়ার কাছে সভা থেকে পাল্টা সুর চড়ান শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, 'মা মাটি মানুষ যারা বলতেন, তারা ফাইভ স্টার হোটেল বানান আর আকাশে ঘোরেন। মাটিতে পা পড়ে না।' 

সূত্রের খবর, কর্মিসভায় অভিষেক বন্দোপাধ্যায় আরও বলেন, আগামী ২৫ দিনের দায়িত্ব আপনারা নিন। আগামী ৫ বছর নন্দীগ্রামের দায়িত্ব আমার। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সিঙ্গল ইঞ্জিনকে নিয়ে আসুন। বিজেপির ডবল ইঞ্জিন দেখেছেন তো! কিছু করেনি। পরিষেবা পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল ইঞ্জিন নিয়ে আসুন। আমার মা-বোনেদের বলছি যদি চোখ দেখায় আর ভয় দেখায় তাহলে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget