এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: 'দল বলেছে ভোটে লড়তে, তাই লড়ব', বহরমপুর থেকেই প্রার্থী হচ্ছেন, জানালেন অধীর চৌধুরী

West Bengal Assembly Election 2026: ''দল বলেছে ভোটে লড়তে, তাই লড়ব। আমি তো বহরমপুরেরই সাংসদ ছিলাম। লোকসভার পর এবার বিধানসভার লড়াই।'

West Bengal Assembly Election 2026: বহরমপুর থেকেই প্রার্থী হচ্ছি, জানিয়ে দিলেন অধীর চৌধুরী। 'দল বলেছে ভোটে লড়তে, তাই লড়ব। আমি তো বহরমপুরেরই সাংসদ ছিলাম। লোকসভার পর এবার বিধানসভার লড়াই। সাংসদের পর এবার বিধায়কের লড়াই, অস্বস্তি তো একটা আছে। দল বলেছে ভোটে লড়তে, তাই দাঁড়াচ্ছি,' জানালেন অধীর রঞ্জন চৌধুরী। 

 অধীর রঞ্জন চৌধুরী বলছেন, 'পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে। পার্টির আমি সৈনিক একটা, কী করব। আর আমি তো বহরমপুরেরই এমপি ছিলাম। মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না। বহরমপুরেরই এমপি ছিলাম। বহরমপুরের এমপি- র মধ্যে বহরমপুরটাও তো ছিল। অতএব আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। অস্বস্তি তো একটা লাগবেই। এতদিন একটা ভাবে রাজনীতি করেছি। এতদিন একটা ভাবে এমপি ভোট করেছি। হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেটা চাইছে। আমি পার্টি ম্যান। পার্টি আমাকে যেখানে বলবে, সেখানে যেতে হবে, এটাই আমি জানি।'           

ইদের পর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। টিকিট পাওয়ার দৌড়ে রয়েছেন শুভঙ্কর সরকার, নেপাল মাহাত, মনোজ চক্রবর্তী। এবার প্রার্থী হতে পারেন আব্দুল মান্নান, মৌসম বেনজির নুর, আশুতোষ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, মৌসম নূর কয়েক দিন আগেই তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন। এ ছাড়াও এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেন সন্তোষ পাঠক, প্রসেনজিৎ বসুর মতো নেতারা। এ ছাড়াও এবারে প্রার্থী হতে পারেন সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। বহরমপুরে এবার তৃণমূলের প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়।            

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। ১৫২ আসনে সেদিন ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল, ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। ভোটগণনা ৪ মে। বিজেপি এবং সিপিএম আংশিক ভাবে, আর তৃণমূল প্রায় পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। কংগ্রেস এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। ইদের পর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস, এমনটাই শোনা গিয়েছে। কে, কোন আসনে টিকিট পেলেন, কোন প্রার্থী কোথা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন সেটাই এখন দেখার।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget