এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণার পরেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের

Assembly Election 2026: শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হটাতে লাঠি উঁচিয়ে তাড়া করতে হল পুলিশকে। মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের গোষ্ঠীর সঙ্গে সিদ্দিকুল্লা গোষ্ঠীর বিবাদের অভিযোগ উঠেছে।

কালনা: মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণার পরেই উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। এই সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন কর্মী। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হটাতে লাঠি উঁচিয়ে তাড়া করতে হল পুলিশকে। মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের সঙ্গে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর পুরনো বিবাদ রয়েছে। সূত্রের খবর, সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণার পরে বাজি ফাটাচ্ছিল তাঁর অনুগামীরা। মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের গোষ্ঠীর সঙ্গে সিদ্দিকুল্লা গোষ্ঠীর বিবাদের অভিযোগ উঠেছে। সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণার পরে বাজি ফাটাচ্ছিলেন তাঁর অনুগামীরা। তারপরেই ব্লক সভাপতি আহমেদ হোসেনের গোষ্ঠীর লোকেদের অশান্তির অভিযোগ।

তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে ক্যানিং ২ নম্বর ব্লকের তৃণমূল কর্মীদের একাংশ। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে এবার ভাঙর বিধানসভার প্রার্থী করেছে তৃণমূল। এরপর থেকেই তাঁকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। সওকত মোল্লারই তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। ক্যানিং পূর্ব থেকে তাঁর নাম প্রত্যাহার করার দাবিও তোলা হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালি ঘোষণার পর থেকেই ক্যানিংয়ের জীবনতলায় বিক্ষোভ শুরু হয়ে যায়। রাতভর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। আজ সকাল থেকেও উত্তেজনা রয়েছে এলাকায়। বাহারুল ইসলামের সঙ্গে এই নিয়ে ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত।

কোথাও প্রার্থী বদলে ক্ষোভ! আবার কোথাও পুরনো প্রার্থী বহাল থাকায় সামনে এল কোন্দল। মঙ্গলবার রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল! তারপরই সামনে এল জেলায় জেলায় এই ছবি! ২০১১ সাল থেকে হুগলির চুঁচুড়ার টানা তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে এবার আর প্রার্থী করেনি দল। বদলে এবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনার আমডাঙার তিনবারের বিধায়ক রফিকুর রহমান! কিন্তু তাঁকেও এবার টিকিট দেয়নি দল! বদলে প্রার্থী হয়েছেন পিরজাদা কাশেম সিদ্দিকি। এই অবস্থায় এদিন বিক্ষোভ দেখান রফিকুর রহমানের অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা।  রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ-অবরোধ। ০০৯ সালে উপনির্বাচনে জেতার পর থেকে জলপাইগুড়ির রাজগঞ্জের টানা ৪ বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। এবার তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে অ্যাথলিট স্বপ্না বর্মনকে। প্রতিবাদে এদিন ক্ষোভ উগরে দেন তাঁর অনুগামীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget