এক্সপ্লোর

Naushad Siddiqui: ভোটের আগে ফের তপ্ত ভাঙড়, নৌশাদ সিদ্দিকির গাড়িতে হামলার অভিযোগ!

West Bengal Assembly Election 2026: ভাঙড়ের আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকির গাড়িতে হলমার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বাসন্তী হাইওয়ে অবরোধ করেছে আইএসএফ, খবর সূত্রের।

ভাঙড়: নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আর বাকি মাত্র কয়েকটা দিন। তার ঠিক আগেই ফের উত্তপ্ত হল ভাঙড় (Bhangar)। আইএসএফ (ISF) প্রার্থী ও বিদায়ী বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়িতে  হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বাসন্তী হাইওয়ে অবরোধ করেছে আইএসএফ (ISF), খবর সূত্রের। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকে বিক্ষোভও দেখান আইএসএফ (ISF) কর্মী সমর্থকরা। ঘটনার যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে একটা কালো এসইউভি গাড়ির কাছ সম্পূর্ণ ভেঙে গিয়েছে।

ভাঙড় আছে ভাঙড়েই। নির্বাচন (West Bengal Assembly Election 2026) যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। এবারে ভাঙড় থেকে আইএসএফ (ISF) প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আর তাঁর প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তৃণমূলের পুরোনো সৈনিক, ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক সওকত মোল্লা। আর এই প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা হওয়ার পর থেকে ক্রমশই উত্তেজনা বেড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার এই বিধানসভা কেন্দ্রে।

তবে এবারে ভাঙড়ে আইএসএফ (ISF) ও তৃণমূলের মধ্যে লড়াই যে এবার বেশ টানটান লড়াই হতে যাচ্ছে, এ কথা কোনও রাজনীতি সচেতন মানুষই অস্বীকার করবে না। কিন্তু ভাঙড়ে কি এবারে লড়াই খুব কঠিন? নৌশাদ সিদ্দিকি যদিও সেই কথা মানতে রাজি নন।

নৌশাদ সিদ্দিকি বলছেন, "সওকত সাহেব ভয় পেয়েছেন। আর সেই কারণেই বিভিন্ন বনে লোককে উসকাচ্ছেন তিনি। এই ভাবে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন। আর এখন আমাদের একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম তখন একেবারে শেষের দিকে এমন সময় খবর এল আমার গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। পিছনে আলো জ্বলছিল। পরিকল্পনা করে সেই আলো ভাঙা হয়েছে। প্রশাসনকে ১০ -১৫ মিনিট সময় দিয়েছিল। তারা একজনকে ধরেছে। আমার গাড়িতে যখন ইট ছোঁড়ে, আমার ড্রাইভার তাকে দেখে নিয়েছিল। এবার তদন্ত হবে। সওকত সাহেন পাঠিয়েছিলেন নাকি স্থানীয় কারও কাজ, দেখার বিষয়। তবে সওকত সাহেব যে আমাকে ধমকানো চমকনোর চেষ্টা করছেন, সেটা আমি না বলব না।"

সওকত মোল্লা (Saokat Molla) যদিও বলছেন, ঘটনাটা পুরোটাই আইএসএফের (ISF) পরিকল্পিত। তিনি কটাক্ষ করেন নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। একটি ছেলের ছবি দেখিয়ে তিনি বলেন, "এই ছেলেটি নৌশাদ সিদ্দিকির সঙ্গে রয়েছে। সকালে এ আইএসএফের ঝাণ্ডা লাগিয়েছে। এই ছেলেটাই এই ঘটনা ঘটিয়েছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget