এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: 'সামনে যেই থাকুন, তাঁকে তো চালনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়', বলছেন সিপিএম প্রার্থী আফরিন

CPM Candidate Afrin Begam: 'সে আমরা সামনে যেই থাকুক, তাঁকে আসলে চালনা করেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি নিজেই বলেছিলেন প্রতিটি সিটে উনি নিজেই প্রার্থী। যে যেখানে রয়েছেন, তিনি থাকুক।'

West Bengal Assembly Election 2026: দ্বিতীয় দফায় ৩২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আফরিন বেগম। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আর বিজেপির প্রার্থী শতরূপা। বালিগঞ্জ থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী আফরিন শিল্পী বেগম বয়সে শোভনদেব এবং শতরূপার থেকে অনেক ছোট। ভোটেও লড়ছেন প্রথমবার। 

আফরিন বলছেন, 'রাজনৈতিক অবস্থান বলতে, আমি ছাত্রাবস্থা থেকেই এসএফআই করতাম। পরবর্তীতে রিসার্চ স্কলারের কাজের সঙ্গে যুক্ত। এখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি স্কলার। দীর্ঘদিন ধরে ছাত্রদের লড়াইয়ের জন্য, রিসার্চ স্কলারদের লড়াইয়ের জন্য, তাঁদের দাবিদাওয়ার জন্য আন্দোলন করে এসেছি। এখন মানুষের লড়াইয়ের জন্য রাস্তায় নেমেছি। মানুষের জন্য লড়ব। যে সমস্যাগুলোর তাঁরা সম্মুখীন হচ্ছেন, সেটা নিয়ে কথা বলব। সেটা নিয়ে আওয়াজ তুলব। সেটা নিয়ে পথে থাকব।' 

বালিগঞ্জ কেন্দ্রে আফরিনের প্রতিদ্বন্দ্বী ২ হেভিওয়েট। অনেকদিন ধরেই রাজনীতির ময়দানে রয়েছেন তাঁরা। আফরিন বলছেন, 'যখন লড়াইয়ে নেমেছি, তখন জিতব বলেই নেমেছি। মানুষের জন্য আমরা লড়াই করতে নেমেছি। মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে লড়াই করতে নেমেছি। রুটি-রুজির লড়াই করতে নেমেছি। সে আমরা সামনে যেই থাকুক, তাঁকে আসলে চালনা করেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি নিজেই বলেছিলেন প্রতিটি সিটে উনি নিজেই প্রার্থী। যে যেখানে রয়েছেন, তিনি থাকুক। আমার লড়াইটা আসলে হচ্ছে তৃণমূল এবং বিজেপি'র বিরুদ্ধে।' 

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ৩২ আসনে তালিকা ঘোষণা করল বামেরা। দ্বিতীয় দফার তালিকায় দেখা গেল নতুন ও পুরনো প্রজন্মের মিশেল। টালিগঞ্জে সিপিএম প্রার্থী হলেন অধ্য়াপক পার্থপ্রতিম বিশ্বাস। ভবানীপুরে সিপিএম প্রার্থী করেছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগম (শিল্পী) কে প্রার্থী করা হয়েছে বালিগঞ্জে। সূত্রের খবর, ইদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস। সোমবার রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ৩২ আসনে তালিকা ঘোষণা করল বামেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগম (শিল্পী)। বালিগঞ্জে বর্ষীয়ান তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়ের বিপরীতে তাঁকেই প্রার্থী করেছে সিপিএম। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। ১৫২ আসনে সেদিন ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল, ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। ভোটগণনা ৪ মে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget