এক্সপ্লোর

WB Assembly Election 2026: বরানগরে ভোট পূর্ববর্তী সংঘর্ষ, ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের

Baranagar News: বিজেপি-তৃণমূল সংঘর্ষ, স্লোগান-যুদ্ধ। সায়ন্তিকাকে গো-ব্যাক স্লোগান সজলের, পাল্টা স্লোগান তৃণমূলের। বহিরাগতদের এনে তৃণমূলকর্মীদের ওপর হামলা, অভিযোগ সায়ন্তিকার।

কলকাতা: ভোটের আগে বরানগরে তুলকালাম, ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের তরফে। গতকাল শনিবার গোপাল লাল ঠাকুর রোডে বিজেপি-তৃণমূল সংঘর্ষ বাঁধে। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং লাগানো ঘিরে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। সেই এলাকার বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা হয়। সায়ন্তিকাকে গো-ব্যাক স্লোগানও দেন সজল ঘোষ। পাল্টা স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফে। বহিরাগতদের এনে তৃণমূলকর্মীদের ওপর হামলা করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন সায়ন্তিকা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছেন সজল ঘোষ। বিজেপির হোর্ডিং খুলে নিজেদের হোর্ডিং লাগিয়েছে তৃণমূল, পাল্টা জানিয়েছেন সজল ঘোষ।

উল্লেখ্য, আগেরবার নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবারও তাঁকেই তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে। আবার আগেরবার বিজেপির হয়ে দাঁড়িয়ে এই সায়ন্তিকার বিরুদ্ধে হারলেও ফের সজল ঘোষকেই প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপিও। প্রার্থী ঘোষণার পর দু'দলই প্রচারে নেমে পড়েছে। এই আবহে এদিন ঝামেলা বাধে গোপাল লাল ঠাকুর রোডের ওপর সজল ঘোষের এই নির্বাচনী কার্যালয়ের সামনে। বুধবার এই কার্যালয়ে ঢোকার মুখে তাদের একটি অস্থায়ী তোরণ তৈরি করা হয়। তাতে সজল ঘোষের হোর্ডিংও লাগানো হয়। অভিযোগ, শনিবার দুপুরে তা সরিয়ে, সেখানে সমান মাপের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং লাগিয়ে দেয় তৃণমূল কর্মীরা।

বিজেপির বরানগর মণ্ডলের সম্পাদক রাজীব রায় জানান, ''কাঠের তোরণ বিজেপিই তৈরি করেছে। সেখানে সজল ঘোষের ফ্লেক্স লাগানো হয়। ১৮ তারিখ রাতে।আজকে দুপুরে বিজেপির কর্মিসভা ছিল। এলাকা ফাঁকা ছিল। এই সময়ে তৃণমূলের লোকজনের লোক এসে সমান মাপের সায়ন্তিকার ফ্লেক্স লাগিয়ে দেয়।'' যদিও পাল্টা বরানগর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন বলেন, ''৮ তারিখ এই স্ট্রাকচারটা লাগিয়েছিলাম আজকে (শনিবার) ফ্লেক্সটা লাগাব বলে। ওরা (বিজেপি) কালকে রাতের অন্ধকারে, ফ্লেক্সটা লাগিয়েছে। স্ট্রাকচার আমরা লাগাব, ওরা (বিজেপি) কি এসে ফ্লেক্স লাগাবে? এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। আমাদের ক'জন মহিলাকে আহত করেছে।''

এদিকে, এই ঘটনার পরই স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। তবে দু পক্ষের মধ্যে হাতাহাতি তখনও চলছিল। এরপরই এদিন সকালে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget