এক্সপ্লোর

WB Assembly Election 2026: ভবানীপুরে ২০ রাউন্ডে গণনা, নন্দীগ্রামে ১৮ রাউন্ড, মমতা না শুভেন্দু, কার পাল্লা ভারী?

West Bengal Assembly Election 2026: আজ খোলা হবে EVM, জানা যাবে মানুষের রায়। পরিবর্তন না প্রত্যাবর্তন? স্পষ্ট হবে বেলা বাড়লেই। ভরকেন্দ্র কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর

কলকাতা: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। কে বসবে পশ্চিমবঙ্গের মসনদে? কোন ফুলে আস্থা রাখবেন রাজ্যবাসী? উত্তর মিলবে আজ। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আজ সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে গণনা। গেম চেঞ্জার কি হবে SIR? জানা যাবে আজই। 

আজ খোলা হবে EVM, জানা যাবে মানুষের রায়। পরিবর্তন না প্রত্যাবর্তন? স্পষ্ট হবে বেলা বাড়লেই। ভরকেন্দ্র কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। তাঁর উল্টোদিকে বিজেপি প্রার্থী এখানে শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ১৪টি টেবিলে হবে ২০ রাউন্ড গণনা।  গণনার আগে দলের এজেন্টদের সঙ্গে ফের বৈঠক করলেন মমতা। 

কী হবে এবার? সাসপেন্স বাড়াচ্ছে নন্দীগ্রামও, ফল জানা যাবে ১৯ রাউন্ড গণনার পর। ফলতা বাদে আজ ২৯৩ আসনের ফল ঘোষণা। ২১ মে পুনর্নির্বাচন ফলতায়, ফল ঘোষণা ২৪ মে।  কড়া শাস্তির মুখে পড়তে পারেন প্রশ্নে প্রিসাইডিং অফিসার থেকে পর্যবেক্ষক, খবর কমিশন সূত্রে। ইতিমধ্য়েই জানানো হয়েছে যে রাজ্যের ৭৭ টি গণনা কেন্দ্রে মোট ৪৮৫টি হলে ভোট গণনা হবে। সবচেয়ে বেশি গণনা হবে চুঁচুড়ায়। আবার বীজপুর, মেটিয়াব্রুজ ও সপ্তগ্রামে সবচেয়ে কম ১০ রাউন্ডে গণনা হবে। মোট ২৯৩ জন গণনা পর্যবেক্ষক নিযুক্ত থাকছেন। 

সব গণনাকেন্দ্রের সামনে ১৬৩ ধারা, জমায়েতে নিষেধাজ্ঞা। সাঁজোয়া গাড়ি থেকে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ- দুর্গের চেহারায় সব কাউন্টিং সেন্টার।গণনাকেন্দ্রের পাহারায় কেন্দ্রীয় বাহিনী, ২৯৩ কেন্দ্রের জন্য অতিরিক্ত ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ। পুলিশের অনুমতি ছাড়া করা যাবে না বিজয় মিছিল। এদিকে, গণনায় লোডশেডিং আশঙ্কা তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর জলপাইগুড়িতে গণনাকেন্দ্রের সামনে ট্রান্সফর্মার পাহারা দিচ্ছেন তৃণমূলকর্মীরা।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ২ দফায় ভোট হয়েছে। ২৩ এপ্রিল নির্বাচনের প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এই সাতটি জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। এবার আজ সোমবার ৪ মে পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হবে। 

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget