এক্সপ্লোর

West Bengal Election 2026: প্রথম দফার ভোটে ঝরল রক্ত! বীরভূমে বিজেপি প্রার্থীর এজেন্ট-কংগ্রেস কর্মীর মাথা ফাটানোর অভিযোগ

মাথা ফাটল বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের। আক্রান্ত বিজেপি প্রার্থীর এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আশঙ্কাই যেন সত্যি হল। অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে একের পর এক কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। বুথের চারপাশে ১০০ মিটার পর্যন্ত কার্যত 'লক্ষ্মণরেখা' তৈরি থেকে সিসিটিভি, বিশাল কেন্দ্রীয় বাহিনী পুলিশ মোতায়েন কেন্দ্রে কেন্দ্রে। কিছু শেষরক্ষা হল না । ভোটে পশ্চিমবঙ্গে রক্ত ঝড়লই।  প্রথম দফার ভোটে রক্তাক্ত হল বীরভূমের লাভপুর। মাথা ফাটল বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের। আক্রান্ত বিজেপি প্রার্থীর এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল।

অন্যদিকে এই মুরারইয়ে ভোট চলাকালীন কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ হল প্রথম দফার ভোটেই। মুরারই বিধানসভার গোরসা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের ঘটনা। ২ কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ২ জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

যদিও এদিন কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদি বলেছেন, '৫০ বছরে এমন সন্ত্রাস-মুক্ত ভোট দেখিনি, শান্তিপূর্ণ ভোট করাতে সফল কমিশন। পশ্চিমবঙ্গে পরিবর্তনের আঁধি চলছে, এই উৎসাহ ভরসার, বিদায় নিচ্ছে ভয়'। সভায় তৃণমূলকেও নিশানা প্রধানমন্ত্রীর।                             

পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলে বার বার আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রতি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও নিরাপত্তার খামতি রাখতে চাইছে না তারা। প্রথম দফার ভোটে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদে। কিন্তু সেই মুর্শিদাবাদেই অশান্তির ঘটনা ঘটল। 

এদিকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে বুধবার কলকাতা পুরসভার কনফারেন্স রুমে হাই লেভেল রিভিউ মিটিং করেছিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি সিআরপিএফ, বিএসএফ-এর সেকেন্ড ইন কমান্ড কলকাতার পুলিশ কমিশনার, জেনারেল অবজার্ভার, আয় ব্যয় অবজার্ভার এবং পুলিশ অবজার্ভার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতা উত্তর নির্বাচনী জেলার অন্তর্গত মোট ১৮৩৫ টি বুথের নির্বাচনী ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক হয় কলকাতা পুরসভার কনফারেন্সে হলে।                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget