এক্সপ্লোর

WB Election 2026: ভোটের আগে বড় বার্তা BJP প্রার্থী দিলীপের, কী হবে "চার তারিখের পর" ?

WB Election 2026 Dilip On TMC: ভোটের আগে চ্যালেঞ্জ ছুঁড়লেন এবার দিলীপ ঘোষ, কী বললেন ?

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ভোটের আগে ফের পুলিশকে নিশানা দিলীপ ঘোষের। বললেন, 'ক্ষমতায় আসবে বিজেপি,পশ্চিমবাংলায় পরিবর্তন হবে।'

আরও পড়ুন, ভোটার তালিকায় নাম না থাকলে কী করবেন ? সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে যে তথ্যগুলি নজরে রাখতে পারেন..

চা চক্রের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, এখানকার গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আবার লড়বো, যতদিন থাকবো। এবার লড়তে হবে না ভেতরে ঢোকাবো। কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া, গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে। এই চোর নেতাদের চামচাগিরি করছে। সেই পুলিশ অন্যরূপে উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার করবে। কীরকম ভেতরে ঢোকাবে দেখে নেবেন। চার তারিখের পরে মে মাসে সব পাল্টে যাবে।' 

ভোটের মুখে ফের হুঙ্কার দিলীপ ঘোষের! এবার মারাত্মক অভিযোগ তুলে খড়গপুর টাউন থানার IC-কে হুঁশিয়ারি দিলেন তিনি। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন,এখানকার IC আছেন, আমাদের কর্মীকে উঠিয়ে থানায় নিয়ে গিয়ে বলেন TMC-র সঙ্গে কাজ কর। না হলে ৪ তারিখের পর গুলি করে দেব। তোর বাবার গুলি নাকি। কত গুলি আছে? গুলি দেখেছে, আওয়াজে প্যান্ট ভিজে যাবে তোর। তুমি দিলীপ ঘোষকে গুলি দেখাচ্ছ? রাস্তায় ধরে ওঠবস করাব, আমি বলছি। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না। ভবিষ্যতে এমন হিসাব করব আর মেলাতে পারবে না।'

খড়গপুর সদর তৃণমূল প্রার্থী  প্রদীপ সরকার বলেন, দিলীপ ঘোষ হুমকি দেওয়া, মেয়েদের অসম্মান করা, কাউকে মেরে দেব, কেটে দেব... কলকাতাতেও বলছে কালীঘাট জ্বালিয়ে দেবে, চেতলা জ্বালিয়ে দেবে, ওর কালচারটাই হচ্ছে কেটে দেব, ফেলে দেব। উনি কাটাকাটি করে যাক আর আমাদের মানুষ আশীর্বাদ দিয়ে ওঁকে বাই-বাই বলবে। খড়গপুর টাউন থানার IC-র সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।অন্যদিকে বাঁকুড়ার ইন্দাসে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

ইন্দাসে এবার নির্মল ধাড়াকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনে প্রচারে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন সৌমিত্র খাঁ।  বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, বিজেপির পতাকাগুলো ফেলে দেওয়া হচ্ছে ইন্দাসে আর তৃণমূলের পতাকাগুলো রাখা হচ্ছে। এটার জন্য আমরা পুলিশকে বলে দিতে চাই যে হামিদের (শেখ হামিদ পুলিশ আপনি হবেন না। হামিদের পুলিশ হলে আপনাকে এখান থেকে সরতে হবে। উনি হেরো মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, হেরো তৃণমূল কংগ্রেস হয়ে যাবে। '

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget