এক্সপ্লোর

Shankar Ghosh: 'ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশনের কাজ শুরু হবে', প্রচারে বার্তা শঙ্কর ঘোষের

West Bengal Election 2026: পাশাপাশি শঙ্কর ঘোষ জানান, অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন অনেক কম। বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেকের বেতন বৃদ্ধি করা হবে।

শিলিগুড়ি: অভিনব প্রচার (WB Assembly Election 2026) শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের (Shankar Ghosh)। মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়েছিলেন বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি সরকারি কর্মচারীদের (স্থায়ী ও অস্থায়ী) বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে শিলিগুড়ি থানা, শিলিগুড়ি বয়েজ স্কুল ও শিলিগুড়ি পুরসভায় পোষ্টার লাগান। যেই পোষ্টারে লেখা রয়েছে বিজেপি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশনের কাজ শুরু করবে। সরকারি কর্মচারীদের আস্থা অর্জনের চেষ্টা করছে বিজেপি। পাশাপাশি শঙ্কর ঘোষ জানান, অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন অনেক কম। বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেকের বেতন বৃদ্ধি করা হবে। সরকারি জায়গায় পোষ্টার মেরে ভোটের প্রচার করাকে একহাত নিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব জানান, বিজেপি প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার কাছে সমস্ত ফুটেজ আছে যা নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। এই নিয়ে তৃণমূল ও বিজেপির তরজা শুরু হয়ে গিয়েছে। এর আগে 

বিধানসভা ভোটের আগে, নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল ও বিজেপি দুই দলই। গৌতম দেব তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন। অন্য়দিকে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শঙ্কর ঘোষের। এরপরই সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর প্রশংসা শোনা গেল তৃণমূল নেতা গৌতম দেবের মুখে! বললেন, রাজনীতি করার জন্য় যদি বলি, অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি, সেটা সত্য়ের অপলাপ হবে। যদিও গৌতম দেবের এই মন্তব্য় নিয়ে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। সম্প্রতি শিলিগুড়ি পুরসভার তৃণমূল নেতা ও মেয়র গৌতম দেব জানিয়েছিলেন যে রাজনীতি করার জন্য় যদি বলি, অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেননি, তা মিথ্যে বলা হবে। শিলিগুড়ি পুরসভার সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, যদি এটা গৌতম দেবের বোধগম্য় হয়ে থাকে, বামফ্রন্ট সরকারের সময়ও অনেক কাজ হয়েছে, নিশ্চয়ই এটা ভাল। একজন শিলিগুড়ির প্রাক্তন মেয়র, আরেকজন বর্তমান, একজন সিপিএমের প্রবীণ নেতা, আরেকজন তৃণমূলের, কিন্তু, বিধানসভা ভোটের আগে নানা ইস্য়ুতে সিপিএম-তৃণমূলের দ্বন্দ্ব যখন চরমে, তখন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর প্রশংসা শোনা গেল তৃণমূল নেতা গৌতম দেবের মুখে! শিলিগুড়ির মিত্র সম্মিলনীর ১১৭ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌতম দেব, অশোক ভট্টাচার্য ২ জনই। 

সেরা শিরোনাম

TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget