এক্সপ্লোর

WB Elections 2026: বিজেপি কর্মীর বাড়ি গিয়ে হুমকি, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে!

West Bengal Assembly Election 2026: নির্বাচনের আগের রাতেই ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এল।

শান্তনু নস্কর, জীবনতলা, দক্ষিণ ২৪ পরগনা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফা মিটেছিল বেশ শান্তিপূর্ণ ভাবেই। নির্বাচনের পর কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু দ্বিতীয় দফার আগে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গেই। কারণ, দ্বিতীয় দফার নির্বাচনের দুই দিন আগে থেকেই একাধিক অশান্তি, বিশৃংখলার খবর সামনে আসা শুরু হয়েছে। এরই মধ্যে নির্বাচনের আগের রাতেই ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এল।

আরও পড়ুন: নির্বাচন ও গণনার দিন কোন রাস্তায় গাড়ি চলবে আর কোন রাস্তায় চলবে না, নির্দেশিকা দিয়ে জানাল কলকাতা পুলিশ!

জানা গিয়েছে, ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতল থানা এলাকার কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের ২০৮ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় অভিযোগের তির  তৃণমূলের দিকে।  

আরও পড়ুন: তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, আনিসুর রহমানকে তাড়া ISF-এর!

বিজেপির অভিযোগ, ২০৮ নম্বর বুথের কালিকাতলার উত্তর বাগান পাড়া এলাকার বিপ্লব মান্না নামের এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।  বিজপি কর্মী ও তাঁর পরিবারকে ভোট দিতে যেতে বারণও করে তারা। বিজেপি বলছে, এই গুণ্ডা বাহিনীকে নেতৃত্ব দিয়েছিল নুর ইসলাম ও মুজিবর শেখ নামের দুই জন। প্রায় ১০ থেকে ১২ জনের একটা দল। ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।

এর পর ওই বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। বারুইপুর জেলা পুলিশের তরফ তাঁকে আশ্বস্ত করে তারা যে ভয় পাওয়ার কোনও কারণ নেই। রাত ১২ টা ৩৬ মিনিটের আশেপাশে পুলিশ ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পৌঁছায়। অধিকারিকরা জানিয়েছেন, শুধুমাত্র ওই বিজেপি কর্মীর বাড়িতে যাওয়া নয়, তাঁকে ফোন নম্বর দিয়েও এসেছেন তাঁরা। কারণ, ভোট দিতে যাওয়ার সময় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁদের এসকর্ট করে বুথে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছে পুলিশ।

একই ভাবে মিনাখাঁ বিধানসভার অধীনে কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় ভিডিও শেয়ার করেছেন অভিযোগকারী। এমন একই অভিযোগ এসেছে বারাসত থেকেই। বারাসত বিধানসভার ২১৬ নম্বর বুথের এক এজেন্ট ভোরবেলা যখন বুথে যাচ্ছিলেন, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই এজেন্টের সব ফাইল কেড়ে নেয়, অভিযোগ এমন। ওই ফাইলের মধ্যে তাঁর পরিচয় পত্রও ছিল, অভিযোগ এমন। ওই এজেন্টকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলেই অভিযোগ।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget