এক্সপ্লোর

WB Election 2026: কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ

BJP Workers Agitation On Party Candidate List: বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই, কালনার বৈদ্যপুর মোড়ে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ

পূর্ব বর্ধমান: কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভ। কালনার বৈদ্যপুর মোড়ে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ। টায়ারে আগুন জ্বালিয়ে, রাস্তায় শুয়ে বিক্ষোভ কর্মীদের একাংশের। কালনায় বিজেপির বহিরাগত প্রার্থীকে মানা হবে না, প্রতিক্রিয়া বিক্ষুব্ধ কর্মীদের। কালনা বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে সিদ্ধার্থ মজুমদারের নাম। সিদ্ধার্থ মজুমদার কংগ্রেসে থেকে এসেছেন বলে আমরা ওঁকে মানি না, প্রতিক্রিয়া ক্ষুব্ধ। বিজেপি কর্মীদের পরে পুলিশ এসে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অবরোধ তোলে। 

আরও পড়ুন, দাদার লড়াই নন্দীগ্রামে, ভাই এগরায়, পদ্ম ফোঁটাবে এবার অধিকারী পরিবার ? মুখ খুললেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, দিকে দিকে শুরু হয়ে গেছে প্রার্থী নিয়ে অসন্তোষ। শুধু তৃণমূলের অন্দরে নয়, প্রার্থী নিয়ে অনেক কেন্দ্রেই তীব্র অসন্তোষ রয়েছে বিজেপি কর্মীদের মধ্য়েও। ভাঙচুর চালানো হচ্ছে পার্টি অফিসে। এমনকী, প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএমের অন্দরেও। শুধু তৃণমূলের অন্দরেই নয়, প্রথম দফার তালিকা ঘোষণার পর থেকেই প্রার্থী অসন্তোষ শুরু হয়ে গেছে বিরোধী শিবিরেও। বিজেপিতে প্রার্থী অসন্তোষ ,আলিপুরদুয়ার, গত সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই আলিপুরদুয়ারে শুরু হয় তুমুল বিক্ষোভ। পার্টি অফিসে ভাঙচুর,পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ,বাদ যায়নি কিছুই। 

আলিপুরদুয়ার ৪ নম্বর মণ্ডল বিজেপি সহ সভাপতি শঙ্কর ঘোষ বলেন, পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, কারও পছন্দ নয়। সে তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, এখনও পর্যন্ত আমরা যা গোপন সূত্রে খবর পেয়েছি। তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেই উনি চলছেন। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, এটা আমাদের পরিবারের বিষয়, পরিবারের মধ্যে বসলে যে কোনও সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু পরিস্থিতির সমাধান হওয়া তো দূর, বুধবার সন্ধেবেলা বিজেপি প্রার্থী পরিতোষ দাস দুর্গাবাড়িতে পুজো দিতে গেলে সেখানেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। 

এমনকী, মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি প্রার্থী পরিতোষ দাসের ছবি নিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। বিজেপিতে প্রার্থী অসন্তোষ হরিণঘাটা, বুধবার হরিণঘাটার বিজেপি প্রার্থী বদলের দাবি তুলেছেন বিজেপি কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান তারা। বিজেপি কর্মী  অর্জুন সরকার বলেন, আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকারকে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে। সংগঠন বাড়াননি। অসীম সরকারকে এখানে দিলে বিজেপি এই সিট হারবে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget