এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'

Mamata Banerjee: দলের ভেতরে কে বেআইনি কাজ করছে, সেদিকেও তাঁকে নজর দিতে হয়। প্রয়োজনে বকাঝকাও করেন তৃণমূল সুপ্রিমো। এদিন তেমনই একটি ঘটনা হল। 

রানিগঞ্জ: প্রচারের মঞ্চ থেকেই দলীয় প্রার্থীকে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রানিগঞ্জে সভা করেছিলেন এদিন মুখ্যমন্ত্রীর। সেখান থেকেই আসন্ন বিধানসভা ভোটের জন্য জামুুড়িয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বিদায়ী বিধায়ক হরেরাম সিংহের হয়ে এদিন প্রচার সারছিলেন মমতা। কিন্তু তিনি যে দলনেত্রী। তাঁকে তো সবদিকেই নজর রাখতে হয়। দলের ভেতরে কে বেআইনি কাজ করছে, সেদিকেও তাঁকে নজর দিতে হয়। প্রয়োজনে বকাঝকাও করেন তৃণমূল সুপ্রিমো। এদিন তেমনই একটি ঘটনা হল। 

জামুড়িয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকাই হরেরাম সিংহের হাত ধরে জনগনের কাছে ভোটের আবেদন জানান মুখ্যমন্ত্রী। এরপরই তিনি বিদায়ী বিধায়ককে সতর্ক করে বলেন, ''ছেলেকে বলবে যে লালবাতির গাড়ি নিয়ে যেন সে না ঘুরে বেড়ায়।'' লালবাতির গাড়িতে মন্ত্রীদের ঘোরার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে দীর্ঘদিন আগেই। কিন্তু এখনও অনেক নেতা মন্ত্রীকেই দেখা যায় লালবাতির গাড়িতে ঘুরে বেড়াতে। দলীয় ভাবমূর্তি বজায় রাখাটা নির্বাচনের আগে ভীষণ জরুরি। আর সেই কাজটিই করলেন মুখ্যমন্ত্রী। 

এদিকে, ভোটের দিন, গণনার দিন ফের বাংলার মহিলাদের সামনের সারিতে উঠে আসার, প্রয়োজনে রুখে দাঁড়ানোর ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অফিশার বদল নিয়েও কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যাঁরা এলাকা চিনত, অনেক অফিসারদের প্রায় ৫০ থেকে ১০০ জন অফিসারদের, তামিলনাড়ুতে, কেরলে পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে বিজেপির, বেনামি টাকা। গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে, সেই সব সুযোগ করার জন্য়। আমি আমার যাঁরা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে, তাঁদের বলব আপনারা রাজ্য়ের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভাল করে। মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই।'

এদিন রঘুনাথপুরেও প্রচার সারেন মুখ্যমন্ত্রী। সেখানে আলুচাষীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ''যাদের আলু নষ্ট হয়েছে তাঁরা সবাই ক্ষতিপূরণ পাবেন, তাঁদের বিমা করা আছে। আগে জমি কেড়ে নেওয়া হত, এখন আমাদের সরকার আদিবাসীদের জন্য আইন করেছে। সব কাঁচা বাড়ি পাকা করে দেব আমাদের সরকার এলে, সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেব। কেন্দ্র টাকা বন্ধ দেওয়ায় কিছুটা সময় লাগছে। দুয়ারে সরকারের পরে এবার আমরা দুয়ারে স্বাস্থ্য করব, আপনাদের পাড়ায় ডাক্তার আসবে। প্রবীণদের যত্ন নিতে বিশেষ পরিকল্পনা করব আমরা। আরও ৭টা নতুন জেলা তৈরি করব।'' বিজেপির চক্রান্ত রুখে দিতে হবে বলে সাধারণ মানুষকে বার্তা দিয়েছেন মুখ্যন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget