এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: গণনাকেন্দ্র কতটা নিরাপদ ? ভোটে কারচুপি রুখতে কীভাবে তৈরি কমিশন ? রইল শেষ মুহূর্তের খুঁটিনাটি

West Bengal Assembly Election 2026 Counting Day 4 May: বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। সব গণনাকেন্দ্রের সামনে জারি ১৬৩ ধারা। জমায়েতে নিষেধাজ্ঞা। রাত পোহালেই ভোট গণনা।

কলকাতা : সোমবার সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কেন্দ্রে একসঙ্গে শুরু হবে ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এ প্রাপ্ত ভোটের গণনা। তার আগে, অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভারকে নিয়োগ করল নির্বাচন কমিশন। প্রত্যেকটি গণনাকেন্দ্রই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। 

নিশ্ছিদ্র নিরাপত্তায় নজিরবিহীন নির্বাচন। রেকর্ড ভোটদানের হার। বহু বছর পরে হিংসাবিহীন ভোট দেখল পশ্চিমবঙ্গ। এবার গণনার পালা, আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হয়ে যাবে ফলতা বাদে, রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। ব্যাপক বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে ফলতার ভোট। সোমবারের ভোট গণনার আগে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। স্ট্রং রুমগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কোথাও তৈরি করা হয়েছে অস্থায়ী বাঙ্কার। কোথাও ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 

মাঝরাস্তায় হুমায়ুন, বায়রনের 'আমি হারছি', ফলতায় সিঙ্ঘম বনাম পুষ্পা... কেমন কাটল ভোট 

কাউন্টিং সেন্টারের বাইরে গতিবিধির ওপর কড়া নজর রাখতে গণনাকেন্দ্রের বাইরেও বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ফলতা বাদ দিয়ে রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের জন্য ৭৭টি কাউন্টিং সেন্টার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ১৬৫ কাউন্টিং অবজার্ভার। পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ অবজার্ভারদেরও। নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে একসঙ্গে গণনা শুরু হবে। ভোট গণনার জন্য অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। 

গণনাকেন্দ্রের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুরো প্রক্রিয়া যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে হয়, তার দায়িত্ব থাকবে কাউন্টিং অবজার্ভারদের ওপরে। অন্যদিকে, গণনাকেন্দ্রের বাইরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখবেন পুলিশ অবজার্ভাররা। তবে তাঁরা গণনা কক্ষে ঢুকতে পারবেন না। কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, গণনাকেন্দ্রে প্রবেশ সমপূর্ণভাবে QR কোড ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ঢোকা যাবে না মোবাইল নিয়ে। 

'নিরাপদ, শান্তিপূর্ণ, স্বচ্ছ ভোটের গণনা', নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশ, সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এর ভোটগণনা। যে বিধানসভা কেন্দ্রে যত রাউন্ড গণনা হবে, তা শেষ হওয়ার ২ রাউন্ড আগেই পোস্টাল ব্যালট গোনার কাজ শেষ করে ফেলতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ, কোনও বিধানসভা কেন্দ্রে ১৫ রাউন্ড গণনা হলে, ১৩ রাউন্ড শেষ হওয়ার পর এবং ১৪ তম রাউন্ড গণনা শুরু হওয়ার আগে, সেই কেন্দ্রের সব পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষ করে ফেলতে হবে। কলকাতা থেকে জেলা, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলিকে। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের ভোটগণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গণনাকেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। এই জেলার ৩৩টি আসনের ভোটগণনা হবে ৮টি কেন্দ্রে। ফলতা বাদে দক্ষিণ ২৪ পরগনার ৩০টি আসনের জন্য ৬টি গণনাকেন্দ্র করা হয়েছে। কলকাতায় মোট ১১টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার জন্য মোট ৫টি গণনা কেন্দ্র করা হয়েছে। কয়েক ঘণ্টা পরেই বিধানসভা ভোটের গণনা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলো। সিসি ক্যামেরার পাশাপাশি ৭৭টি গণনাকেন্দ্রে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে ৭৭ জন পুলিশ অবজার্ভার। 

রাত পোহালেই ফলতা বাদে, রাজ্যের ২৯৩টি বিধানসভা আসনে নির্বাচনের ফলপ্রকাশ। তার আগে, রবিবার রাজ্যের সব স্ট্রংরুম ও গণনাকেন্দ্রগুলিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলল নির্বাচন কমিশন। পাশাপাশি ৭৭টি গণনাকেন্দ্রের জন্য মোতায়েন করা হয়েছে ৭৭ জন পুলিশ অবজার্ভার। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী, সিসি ক্যামেরায় অতন্দ্র পাহারা, ড্রোন উড়িয়ে নজরদারি - কলকাতা থেকে কোচবিহারে উঠে এসেছে একই ছবি। 

পরিবর্তন না প্রত্যাবর্তন? রাত পোহালেই মানুষের রায়কাল পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের গণনা। ফলতা বাদে কাল রাজ্যের ২৯৩ কেন্দ্রে ভোট গণনা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গণনাকেন্দ্র। কোথাও দু'মানুষ সমান উঁচু গার্ডরেল, কোথাও অস্থায়ী বাঙ্কার, কোথাও ড্রোনে নজরদারি। গণনাকেন্দ্রের বাইরেও CC ক্যামেরা। সব গণনাকেন্দ্রের সামনে ১৬৩ ধারা, জমায়েতে নিষেধাজ্ঞা। প্রত্যেক কাউন্টিং হলে একজন করে কাউন্টিং অবজার্ভার। গণনাকেন্দ্র গুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। কেউ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকলে, দায় কেন্দ্রীয় বাহিনীর, কড়া বার্তা কমিশনের। গণনা শেষ না হওয়া পর্যন্ত যেতে পারবেন না কাউন্টিং এজেন্ট, লাগবে RO-র অনুমতি। পুলিশের অনুমতি ছাড়া বিজয় মিছিলে 'না'। 

কাল ভোটগণনা, কড়া নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম। ব্যারিকেড দিয়ে ঘেরা, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে স্ট্রং রুম। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রায় দু'মানুষ উঁচু গার্ডরেল। কড়া নিরাপত্তার চাদরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। সাখাওয়াত মেমোরিয়ালেও নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত। দুর্গাপুরে, 'অশান্তি বরদাস্ত নয়', মাইকে ঘোষণা পুলিশের। ভোটের ফলাফল দেখা যাবে ECI অ্যাপে। এছাড়া অনান্য সাইটে ফলাফল দেখা যাবে। 

Advertisement

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Advertisement

ভিডিও

Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget