এক্সপ্লোর

WB Election: ভোটার কমেছে প্রায় ৫১ লক্ষ, তাও এবারের নির্বাচনে পড়েছে ৩১ লক্ষ বেশি ভোট!

West Bengal Assembly Election 2026: শুধু শতাংশ নয়, সংখ্যার বিচারেও এবার বেড়েছে ভোট। SIR-এর ফলে ২০২১ সালের তুলনায় ভোটার কমেছে প্রায় ৫১ লক্ষ। কিন্তু ৫১ লক্ষ ভোটার কমার পরও কিন্তু বেড়েছে ভোটদাতার হার।

কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ। ২০২১ সালের সঙ্গে তুলনা করলে শতাংশের বিচারে প্রায় ১১ শতাংশ বেশি ভোট পড়েছে। ২০২১ সালের নির্বাচন (West Bengal Assembly Election) ভোট পড়েছিল প্রায় ৮২ শতাংশ। এই বিপুল ভোটদান নজিরবিহীন। এ ছাড়াও এর আগে এত ভোট কখনও পড়েনি।

আরও পড়ুন: স্ট্রংরুমে ত্রি-স্তরীয় নিরাপত্তা, ভিতরে ঢুকতে গেলে চাই কমিশনের QR কোড দেওয়া পরিচয় পত্র!

তবে শুধু শতাংশ নয়, সংখ্যার বিচারেও এবার বেড়েছে ভোট। SIR-এর ফলে ২০২১ সালের তুলনায় ভোটার কমেছে প্রায় ৫১ লক্ষ। কিন্তু এই ৫১ লক্ষ ভোটার কমার পরও কিন্তু বেড়েছে ভোটদাতার হার। সংখ্যার বিচারে ২০২১ সালের তুলনট ভোটদাতার সংখ্যা এবারে বেড়েছে প্রায় ৩১ লক্ষ। অর্থাৎ, ৫১ লক্ষ ভোটার কমার পরও বেড়েছে ভোটদাতার সংখ্যা।

পশ্চিমবঙ্গে এবারের মতো এত বিপুল ভোটদান এর আগে দেখা যায়নি। শতাংশের বিচারে তো বটেই, সংখ্যার বিচারেও এবারে বেড়েছে ভোটদাতার হার। এবারের নির্বাচনে SIR হওয়ার পর মোট ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৮৩ লক্ষ।  অন্যদিকে, ২০২১ সালে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৩৪ লক্ষ। অর্থাৎ, ২০২১ সালের তুলনায় এবারে ভোটার কমেছে ৫১ লক্ষ। কিন্তু ৫ বছরে যেখানে ভোটার বাড়ার কথা ছিল, সেখানে কমে গেল কোন যুক্তিতে? সহজে বলা যায়, SIR -এর কারণে বাদ পড়েছে একাধিক নাম, আর সেই কারণেই কমে গিয়েছে ভোটার।

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে টানা ১০ দিন ট্রেন চলাচল নিয়ন্ত্রিত, দেরিতে ছাড়বে একাধিক ট্রেন

ভোটদাতার হিসাবটা আবার একটু আলাদা। ২০২১ সালে কোটি ৩৪ লক্ষ ভোটারের মধ্যে ভোট দিয়েছিলেন ৬ কোটি ৩ লক্ষ মানুষ। অন্যদিকে, এবারে মোট ভোটদাতা ছিলেন, ৬ কোটি ৮৩ লক্ষ। আর এবারের নির্বাচনে ভোট পড়েছে ৬ কোটি ৩৪ লক্ষ। অর্থাৎ, ২ দফায় ২০২১-এর তুলনায় এবারে ৩১ লক্ষ ভোট বেশি পড়েছে। প্রথম দফার ১৫২ কেন্দ্রে পড়েছিল প্রায় ২১ লক্ষ ৫০ হাজার বেশি ভোট। আর দ্বিতীয় দফার নির্বাচনে ১৪২ কেন্দ্রে বেশি ভোট পড়েছে প্রায় সাড়ে ৯ লক্ষ। ভোট দানের হার কেন বড়েছে? ফিরহাদ হাকিম অবশ্য বলছেন, SIR -এর কারণে বেড়েছে এবারে ভোট দানের হার।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget