এক্সপ্লোর

WB Assembly Election 2026: 'চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে...' খড়গপুরে চা চক্রে দিলীপের নিশানায় পুলিশ

Dilip Ghosh: খড়গপুরে এবার বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। এই কেন্দ্রে এর আগে হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল বিজেপি। যদিও নিজের চেনা এলাকায় ফিরেছেন দিলীপ ঘোষ।

খড়গপুর: ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতি। হুমকি-হুঁশিয়ারি চলছে। ভোট ঘোষণার আগে থেকেই বাড়ছে হিংসা। আক্রান্ত হতে হচ্ছে পুলিশকেও। এই আবহে বুধবার খড়গপুরের ইন্দাসে চা-চক্রে যোগ দিয়ে পুলিশের একাংশকে নিশানা করেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন খড়গপুরের বিজেপি প্রার্থী বলেন, ''গুন্ডা-মাফিয়ার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আবার লড়ব। যতদিন থাকব। আর এবার তো লড়তে হবে না, ভিতরে ঢোকাব। কারণ, ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজ মাফিয়া-গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, সেই পুলিশই দেখবেন অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কীরকম এনকাউন্টার করবে। কীরকম ভিতরে ঢোকাবে, দেখে নেবেন। ৪ তারিখে পরে, মে মাসের সব পাল্টাবে।''

সোমবারই মারাত্মক অভিযোগ তুলে খড়গপুর টাউন থানার IC-কে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ''এখানকার IC আছেন, আমাদের কর্মীকে উঠিয়ে থানায় নিয়ে গিয়ে বলেন TMC-র সঙ্গে কাজ কর। না হলে ৪ তারিখের পর গুলি করে দেব। তোর বাবার গুলি নাকি। কত গুলি আছে? গুলি দেখেছে, আওয়াজে প্যান্ট ভিজে যাবে তোর। তুমি দিলীপ ঘোষকে গুলি দেখাচ্ছ? রাস্তায় ধরে ওঠবস করাব, আমি বলছি। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না। ভবিষ্যতে এমন হিসাব করব আর মেলাতে পারবে না।'' 

দিলীপ ঘোষে পাল্টা পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম বলেন, ''দিলীপদা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে। শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, গ্রেফতার হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে। তারপরও অমিত শাহকে ক্লিনচিট দিয়েছে CBI, যেহেতু কেন্দ্রে ক্ষমতায় এসেছে। ক্ষমতা কিন্তু আবার পরিবর্তন হবে।'' এর আগে খড়গপুরে বিজেপি প্রার্থীা হিসেবে নাম ঘোষণার পরই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলে যে তিনি সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন ভোট প্রচারে, তাঁরা প্রতি ভোটে খড়গপুরে আসেন, এই বিষয়গুলো কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। বিজেপি খড়গপুরে জেতে। আমাদের কোনও প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা নয়, দলের সঙ্গে লড়াই। খড়গপুরে ভোট একটু কম পড়ে, এবার সেটাকে ১ লাখে নিয়ে যাওয়া আমাদের টার্গেট। 

এর আগে বিজেপি সাংসদ অভিযোগ তুলেছিলেন যে ইন্দাসে বিজেপির পতাকা না কি ফেলে দেওয়া হচ্ছে। বিজেপির প্রচারে পুলিশ একেবারেই সাহায্য করছে না। তৃণমূলের পতাকাগুলো রেখে দেওয়া হচ্ছে বলে পুলিশকেও নিশানা করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget