এক্সপ্লোর

Dipsita Dhar: দীপ্সিতা ধর ডাক দিচ্ছেন পরিবর্তনের, বামেদের শূন্যের গেরো এবার কি কাটবে তাঁর হাত ধরে?

Dipsita Dhar on Assembly Election: ভোটমুখী পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শূন্যের গেরো কাটাতে যে তরুণ ব্রিগেডে ভরসা করছে সিপিএম, তাঁদের মধ্যে অন্যতম দীপ্সিতা ধর।

কলকাতা: ঘরের মাঠ বালি ছেড়ে এবার দমদম উত্তরের বিধানসভা আসনে সিপিএমের প্রার্থী হয়েছেন দীপ্সিতা ধর। সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী ও বিদায়ী তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও দীপ্সিতা বলছেন, ভোট রাজনীতির দুর্গম পথকে সুগম করার লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছেন তিনি।

বাড়ি তাঁর বালি। কিন্তু আপাতত ঠিকানা বিরাটিতে দলীয় কর্মীর চার দেওয়ালের ঘর। ভোটমুখী পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শূন্যের গেরো কাটাতে যে তরুণ ব্রিগেডে ভরসা করছে সিপিএম, তাঁদের মধ্যে অন্যতম দীপ্সিতা ধর। যাঁকে দমদম উত্তর আসনে প্রার্থী করেছে দল। নিজের ভোটযুদ্ধের জমি মাপতে যিনি শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন বিরাটি এলাকায়।

দমদম উত্তরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, 'এখানের হেভিওয়েট প্রার্থী তো কাজই করেননি। রাস্তাঘাটের এই তো অবস্থা। বৃষ্টি না হতেই ঘরে জল ঢুকছে। এই তো হেভিওয়েটের অবস্থা'। 

অলিগলি থেকে বর্ধিষ্ণু এলাকা, শনিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের রাজনৈতিক ময়দান চষে ফেললেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী। দরজায় দরজায় ঘুরে জনসংযোগের পাশাপাশি, লিখলেন দেওয়াল। তিনি বলেন, দমদম উত্তরের রাজনৈতিক দেওয়াল বামেদেরই। আমি সেখানে রিটাচ করতে এসেছি।' 

একুশের বিধানসভা ভোটে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় সাড়ে ২৮ হাজার ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে।
সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন ৪৫,৭২৮ ভোট।

এবার দীপ্সিতা বলেন, 'আমার প্রতিদ্বন্দ্বী এখানে বিজেপি নয়, তৃণমূল। বিজেপি কোনও ফ্যাক্টর হবে না। আগের লড়াইয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার লড়ব'। 

দীপ্সিতা ধর ডাক দিচ্ছেন পরিবর্তনের। বামেদের শূন্যের গেরো এবার কি কাটবে তাঁর হাত ধরে? দমদম উত্তরে তিনি পারবেন ফের লাল নিশান ওড়াতে? জবাব মিলবে ৪ মে।     

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget