এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026 : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ১৫ এপ্রিলের পর, খবর কমিশন সূত্রে

West Bengal Assembly Election 2026 Date Time Schedule: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের, প্রথম দফার ভোট কবে ?

রুমা পাল, কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট কত দফায়? আজই দিনক্ষণ ঘোষণা। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ১৫ এপ্রিলের পর। আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের।  বিকেল ৪টেয় বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক কমিশনের। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে ২-৩ দফায় ভোট হওয়ার সম্ভাবনা, খবর কমিশন সূত্রে। 

আরও পড়ুন, আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের

আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। গতকয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল, সঙ্গে এটাও চলছিল যে, বিভিন্ন রকমের তারিখ সামনে আসবে, যে হয়তো এপ্রিলের শেষের দিকেই হবে। যেহেতু অপেক্ষা করতে হবে এদিন বিকেল ৪ টে পর্যন্ত, কারণ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজেই তা ঘোষণা করবেন। কিন্তু এখনও পর্যন্ত জল্পনা এটাই রয়েছে, যে তিন দফাতে ভোট হবে,  এরকমটাই জানা যাচ্ছে, এবং একদম এপ্রিলের শেষের দিকে। তবে ভোট কয় দফায় হবে, এনিয়ে জ্ঞানেশ কুমার বারবার বলেছিলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করার পরই তিনি ঠিক করবেন, কত দফায় এখানে ভোট করানো সম্ভব হবে।  

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সদ্য় রাজ্য় থেকে ঘুরে গেছে। আগেই রাজ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনী! এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পালা।তার জন্য় আর অপেক্ষা করতে হবে না রাজ্য়বাসীকে। সূত্রের খবর, রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। তাহলে কবে বিধানসভা ভোটের লাইনে দাঁড়াতে হবে রাজ্য়বাসীকে? সূত্রের খবর, পয়লা বৈশাখের পর এরাজ্য়ে বিধানসভা ভোট শুরু হতে পারে। এপ্রিল মাস শেষ হওয়ার আগেই তা মিটে যেতে পারে। এবার সবথেকে বড় প্রশ্ন - ভোট হবে ক'দফায়? সূত্রের খবর, এবার পশ্চিমবঙ্গে ২ থেকে ৩ দফা।

ভোট ঘোষণার সঙ্গে একটা প্রশ্ন জোরালো হচ্ছে। SIR-এর চূড়ান্ত তালিকায় 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল।কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি।নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্য়ক নিষ্পত্তি বাকি রয়েছে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget