এক্সপ্লোর

Leander Paes: '৪০ বছর দেশের হয়ে খেলেছি, এবার মানুষের সেবা করব', বিজেপিতে যোগ দিয়েই বার্তা লিয়েন্ডারের

WB Assembly Election 2026: ২৪ মার্চ নিউটাউনের হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করেছিলেন কিংবদন্তি এই টেনিস স্টার। এরপরই কানাঘুষো শোনা গিয়েছিল তিনি বিজেপিতে যোগ দেবেন।

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। দিল্লিতে বিজেপির সদর দফতরে এদিন সুকান্ত মজুমদার ও কিরেণ রিজেজুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন টেনিস তারকা। ২৪ মার্চ নিউটাউনের হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করেছিলেন কিংবদন্তি এই টেনিস স্টার।

লিয়েন্ডার পেজ বলেন, ''আমার জীবনের অনেক বড় দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে ধন্য়বাদ জানাতে চাই। ৪০ বছর দেশের হয়ে খেলেছি, নতুন খেলার সুযোগ পাব। এবার দেশের মানুষের সেবা করার সুযোগ পাব। প্রধানমন্ত্রী যে খেলাে ইন্ডিয়ার যে প্রজেক্টে, তেমনভাবই আমি যুবসমাজের ওপর নজর দিতে চাই। ভারতে খেলার যে পরিকাঠামো, আগামী ২০ বছর পরে তার রূপরেখা আরও উন্নত করাই লক্ষ্য। স্পোর্টস এডুকেশনে ফোকাস রাখতে চাই আমরা। বাচ্চাদের যেন ক্রীড়া বিষয়ক চাকরি জোটে, সেদিকেই লক্ষ্য রাখতে হবে।''

লিয়েন্ডার আরও বলেন, ''আমি যখন ১৯৮৬ সালে খেলা শুরু করেছিলেন, তখন এত উন্নত পরিকাঠামো বাংলায় ছিল না। হার্ড কোর্ট, ক্লে কোর্ট, লাইটস এত ছিল না। আজও পুরো দেশে একটা ইন্ডোর টেনিস কোর্ট নেই। আমরা এমন একটা দেশে থাকি, যেখানে বৃষ্টির মরশুম ২-৩ মাস থাকে। এই পরিস্থিতিতে আমি বলব একটা ইন্ডোর টেনিস কোর্টের প্রয়োজন। বাংলা, তামিলনাড়ু, হায়দরাবাদ সব জায়গাতেই আমরা স্পোর্টস এডুকেশনে ফোকাস করতে পারি আরও।"

তিনি আরও বলেন,  ''খেলার ক্ষেত্রে স্কলারশিপের যে অঙ্ক তা যেন ছেলে ও মেয়েদের ক্ষেত্রে একই রকম হয়। ২০৩৬ অলিম্পিক্স ভারতে হবে, তখন যেন আমরা অন্তত ২৫টি পদকের বেশি আমরা জিততে পারি। আয়োজক দেশ হিসেবে সব ইভেন্টে আমরা খেলার সুযোগ পাবই। কিন্তু পারফর্ম করতে হবে।''

কিরেণ রিজেজু এদিন লিয়েন্ডার সম্পর্কে বলেন, 'এত বড় খেলারি যখন কোনও সিদ্ধান্ত নেন, তার মানে বড় লক্ষ্য় রয়েছে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন লিয়েন্ডার। ভারতীয় জনতা পার্টিতে ওয়েলকাম তাঁকে। পার্টিতে এসে বিজেপির প্লাটফর্মে দেশের সেবা করবে।'

লিয়েন্ডারের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ''ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার শক্তি অনেকটা বাড়ল এবং সর্বভারতীয় বিজেপির শক্তি তো অবশ্য়ই বাড়ল। কিন্তু, আমার মনে হয়, বাংলা বিজেপির পক্ষেও আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে লিয়েন্ডার পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওঁর যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান, এই যোগদান কিন্তু নিদর্শন হচ্ছে, বাংলায় যাকে আমরা বলি যে, হাওয়া নির্বাচনের আগে। সেই হাওয়া বলছে যে, এই হাওয়াটা গেরুয়া হচ্ছে আস্তে আস্তে। হাওয়াটা বিজেপির পালে লাগছে। বিজেপির দিকে লাগছে। বাংলায় আগামীদিনে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনে, সেই প্রকৃত পরিবর্তনে মাননীয় লিয়েন্ডার পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget