এক্সপ্লোর

Assembly Election 2026: নিরাপত্তা ইস্যু, ভোটের প্রচারে নামতে ভয় পাচ্ছেন প্রাক্তন IPS তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর

West Bengal Assembly Election 2026: মুর্শিদাবাদে কর্তব্যরত থাকাকালীন যে মার্ডার সিন্ডিকেটকে কার্যত নির্মূল করেছিলেন তিনি, এখন সেই মার্ডার সিন্ডিকেটেরই পান্ডার রোষে পড়তে হচ্ছে তাঁকে। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পুলিশি নিরাপত্তা ছাড়া ডোমকলে ভোটের প্রচারে নামতে ভয় পাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা তৃণমূল প্রার্থী। শাসকদলের প্রার্থী হয়ে প্রাক্তন IPS-কে মার্ডার সিন্ডিকেটের সর্দারের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এমনই উদ্বেগ ধরা পড়েছে ডোমকলের তৃণমূল কংগ্রেস প্রার্থী, প্রাক্তন IPS হুমায়ুন কবীরের কথায়। ডোমকল বিধানসভা কেন্দ্রে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে প্রচার করার জন্য পুলিশের নিরাপত্তা চেয়েছেন প্রাক্তন IPS হুমায়ুন কবীর। গতকাল 
মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাঁকে নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। ডোমকলের তৃণমূল প্রার্থী, প্রাক্তন IPS হুমায়ুন কবীরের দাবি, মুর্শিদাবাদে কর্তব্যরত থাকাকালীন যে মার্ডার সিন্ডিকেটকে কার্যত নির্মূল করেছিলেন তিনি, এখন সেই মার্ডার সিন্ডিকেটেরই পান্ডার রোষে পড়তে হচ্ছে তাঁকে। 

নিরাপত্তা ইস্যু নিয়ে ইতিমধ্যেই SP-কে জানিয়েছেন হুমায়ুন কবীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ''আমি এই জেলায় ৫ বছর কাটিয়ে গেছি। ২ বছর কাঁদির SDPO ছিলাম। প্রায় ৩ বছর SP ছিলাম। বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই সময় খুব দুর্বৃত্তদের বাস ছিল আপনারা জানেন। হেরোইন তৈরি হত। গবাদি পশু পাচার হত। মার্ডার সিন্ডিকেট ছিল। প্রচুর খুন, ডাকাতি, রাহাজানি এসব হত। আমাকে খুব, কঠিন, কড়া অ্যাকশন নিতে হয়েছিল এক সময় পুলিশ অফিসার হিসেবে। SP হিসেবে অ্যাকশন নিতে হয়েছিল। আমার এখনও একটা থ্রেট পারসেপশন থেকে গেছে এখানে। সেটাই আমি SP-কে জানালাম, যাতে আমাকে নিরাপত্তা দেওয়া হয়, যাতে আমি নিশ্চিন্তে ও নির্বিঘ্নে ৭৫ নম্বর ডোমকল বিধানসভা কেন্দ্রে প্রচার করতে পারি। আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি SP সাহেবের সঙ্গে দেখা করলাম।''

প্রাক্তন IPS আরও বলেন, ''২০০৯ সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, আমি শুনেছি সেখানে, ডোমকলে শুধু ভোটের দিন, শুধু ভোটের দিনই, ১৭ জনকে খুন করা হয়েছিল। ভোটের ৭ দিনের মধ্যে শুধুমাত্র ডোমকল থানা এলাকাতেই মোট নিহতের সংখ্যা ছিল ৩৩। ২০১৩ সালে আমি যখন এখানে পঞ্চায়েত নির্বাচন করাই এবং ২০১৪ সালে আমি যখন লোকসভা ভোট করাই, আমার সময় কিন্তু ডোমকলে কোনও খুন হয়নি। বেলডাঙায় একটা মার্ডার হয়েছিল। ২০০৯ সালে এখানে টোটাল টোল ছিল ৭৯। সেখানে আমি যখন SP ছিলাম, তখন পঞ্চায়েত ভোটে বেলডাঙায় মাত্র একটা মার্ডার হয়েছিল। মার্ডার সিন্ডিকেটকে তো আমি সবই ধরে নির্মূল করে দিয়ে গিয়েছিলাম। কিন্তু মার্ডার সিন্ডিকেটের যে মাথাটা আর কী, সেটা এখনও থেকে গেছে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget