এক্সপ্লোর

WB Assembly Election 2026: প্রচারে বেরিয়ে অন্তর্ঘাতের আশঙ্কা নির্মল মাজির, গোঘাটে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

West Bengal Assembly Election 2026: ভোটের আগে হুগলির গোঘাটে প্রকাশ্যে চলে এল তৃণমূল দ্বন্দ্ব। ভোটারের বাড়িতে বসে দলের মধ্যে থেকে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী নির্মল মাজি।

গোঘাট: ভোটারের বাড়িতে বসে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি। দলের একাংশ তাঁকে হারানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। দলের থেকে কেউ দলের প্রার্থীকেই হারানোর চেষ্টা করছে? ভোটারের বাড়িতে বসে এমনই অভিযোগ করলেন প্রার্থী। ভোটের আগে হুগলির গোঘাটে প্রকাশ্যে চলে এল তৃণমূল দ্বন্দ্ব। ভোটারের বাড়িতে বসে দলের মধ্যে থেকে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী নির্মল মাজি। প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারের বিরুদ্ধেও সরব হন তিনি।

এদিন ভোট প্রচারে বেরিয়ে গোঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, ''আমি বিধায়ক না হলেও আমি এখানকার পরিকাঠামোগত ত্রুটি সংশোধন করব। আমার সঙ্গে চলতে চলতে দেখছি, কারা আমার সঙ্গে চলছে তাদেরকেই বড় বড় আসনে বসাব। এখানে মানস বিধায়ক হয়েছে, মানস হেরেছে, কিন্তু উন্নয়নের কাজ কিছু হয়নি, মানস যে ৫ বছর বিধায়ক ছিল তখনও উন্নয়ন হয়নি।''

যদিও এবার উল্টো সুরে ফের নির্মল মাজি বলেন, ''মানস মজুমদার যথেষ্ট কাজ করেছে, এবারে জেতা, হারাটা তাঁর বিষয়, আমার দলের কর্মী, আমার ভাই, আমি কখনই আমার কোনও ভাইকে, কোনও সহকর্মীকে ছোট করতে পারি না।"

বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। এখানকার বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার জানিয়েছেন, ''দীর্ঘ সময়ে ধরে গোঘাটে তৃণমূল কর্মীদের যে আকাঙ্খা, যে গোঘাটের কোনও একজন ভূমিপুত্র প্রার্থী হবে, আমরা বহুদিন ধরেই দেখছিলাম ওদের কর্মীদের মধ্যে একটা আবেগ ছিল যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় গোঘাট থেকে ভূমিপুত্রকে দেবে প্রার্থী হিসেবে, বহিরাগত প্রার্থীকে না মানার কারণ হিসেবে হতে পারে।''

গোঘাটের ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাজল রায় বলছেন, ''প্রার্থী আসলে নির্মল মাঝি নয়, ২৯৪টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একটাই, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনও নেতা বা কোনও নেত্রী, এইরকম আচরণ করে থাকে দল কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে।''

এই নিয়ে প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। ২০২১ সালে গোঘাট আসনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিল বিজেপি। সেই বিদায়ী বিধায়ক বিশ্বনাথ কারককে সরিয়ে এবার প্রশান্ত দিগারকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে গোঘাট জয় করতে তৃণমূলের তুরুপের তাস নির্মল মাজি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget