এক্সপ্লোর

Gyanesh Kumar: নিউটাউন, কালীঘাটের পর দক্ষিণেশ্বর, কালো পতাকা দেখিয়ে গো ব্য়াক স্লোগান জ্ঞানেশ কুমারকে

West Bengal Assembly: রবিবার নিউটাউন। সোমবার কালীঘাট। আর মঙ্গলবার দক্ষিণেশ্বর। তিনদিনে ৩ বার। এরাজ্য়ে আসার পর থেকেই লাগাতার বিক্ষোভের মুখে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

কলকাতা: রবি, সোমের পর মঙ্গলবার ফের জ্ঞানেশ কুমারকে দেখানো হল কালো পতাকা। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় তাঁর গাড়ির সামনে কালো পতাকা দেখালেন বিক্ষোভকারীরা। যা নিয়ে চলছে রাজনীতিও। যদিও জ্ঞানেশ কুমার বলেছেন - নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক বক্তব্য়ের উত্তর দেয় না।

রবিবার নিউটাউন। সোমবার কালীঘাট। আর মঙ্গলবার দক্ষিণেশ্বর। তিনদিনে ৩ বার। এরাজ্য়ে আসার পর থেকেই লাগাতার বিক্ষোভের মুখে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিধানসভা ভোটের আগে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতেই নিউটাউনে হোটেলের সামনে স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। সোমবার কালীঘাট মন্দিরের সামনে তাঁকে কালো পতাকা দেখানো হয়।

মঙ্গলবারও দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ফের জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। স্কাইওয়াকের নীচে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে স্লোগানও দেন। এক বিক্ষোভকারী বলেন, ''আমরা সাধারণ মানুষ। আমাদের প্রচুর বাংলার ভোটারকে, জীবিত ভোটারকে মৃত বলে দিচ্ছে। বাড়ির লোকেদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে।''

মুখ্য় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভকে হাতিয়ার করে, আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছে এরাজ্য়ের বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, ''আমরা আশা করি, উনি এখানে এসে সম্বর্ধনা পেয়েছেন। কালীঘাটে গিয়েও পেয়েছেন। মানুষ কেমন আছে সেটা বুঝতে পেরেছেন এখানে।''

দিকে দিকে যখন জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ চলছে, তখন মঙ্গলবার ধর্মতলার ধর্নামঞ্চে এই ছবি আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যানভাসের উপরে লেখেন SIR। মাঝে লেখেন 'ভ্যানিশ'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এই ছবিটা প্রতীকী। পেন্টার ভাইবোনেরা আঁকছেন। তাদের সাথে সাথ দেওয়ার জন্য, সমস্ত মৃতদেহ যাঁরা মারা গেছেন SIR-এ, মানে ডেডবডিগুলোকে ভ্য়ানিশ করে দিয়েছে SIR-এ সেই জন্য পাশে দু'টো মালা রাখা আছে তাদের জন্য।''

যদিও এসব নিয়ে কোনও মন্তব্য় দিতে চাননি মু্খ্য় নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমার বলেন, ''নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক বক্তব্য়ের উত্তর দেয় না। নির্বাচন কমিশন সংবিধান মেনে কাজ করে, আইন মেনে চলে এবং রাজনৈতিক মন্তব্য় করে না।'' উল্লেখ্য, মঙ্গলবারই কলকাতা থেকে ফিরে যান নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের প্রতিনিধিরা। পাঁচদিন পর মঙ্গলবার সন্ধেতেই ধর্না তুলে নেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'ক'দফায় ভোট হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলি নিজেদের পরামর্শ দিয়েছে। দিল্লি ফিরে গিয়ে এ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে এক দফায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হবে, তা নির্দিষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করবে'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget