এক্সপ্লোর

Narendra Modi Jhalmuri: 'ঝালমুড়ি খেলাম আমি, ঝাল লাগল ওদের', ঝালমুড়ি প্রসঙ্গে এবার সরাসরি তৃণমূলকে নিশানা মোদির

West Bengal Assembly Election 2026: ভোট শুরুর আগে শেষ রবিবার গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে সভা করেছেন মোদি। প্রচারের ফাঁকে ঝালমুড়ি খান তিনি। সেই ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

কৃষ্ণনগর : প্রথম দফার ভোটের দিন কৃষ্ণনগরে জনসভা করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেখানেও তাঁর মুখে শোনা গেল 'ঝালমুড়ি' প্রসঙ্গ (Jhalmuri)। মোদি বলেন, 'ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল ওদের লেগেছে।' তৃণমূলকেই কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ঝালমুড়ি খাওয়া নিয়ে মোদিকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ঝালমুড়ি খাচ্ছে। মাছ খেয়ে একটু দেখান দেখি।' 

মমতা আরও বলেন, 'ঝালমুড়ি SPG-কে দিয়ে তৈরি করিয়ে, ১০ টাকা কখনও পকেটে থাকে ওনার ? কত নাটক ! নির্বাচনের সময়, গোয়াতে গিয়ে বসে থাকেন। কখনও নির্বাচনের সময় বলেন, আমি চায়েওয়ালা। ১০ টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। সেই ঝালমুড়িটাও নিজেদের তৈরি করা। আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কীকরে ? জিজ্ঞেস করুন। মানুষ বোঝে না ? যেখানেই মিটিং করেন, ট্রেনে করে লোক নিয়ে আসেন। বাইরে থেকে লোক নিয়ে আসেন। নিয়ে এসে মিছিল মিটিং করে।' 

ভোট শুরুর আগে শেষ রবিবার গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে সভা করেছেন মোদি। প্রচারের ফাঁকে ঝালমুড়ি খান তিনি। সেই ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে জোরদার চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। ভোটপ্রচারের মাঝে নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হয়নি তৃণমূল। যদিও সেদিন ঝালমুড়ি খেতে খেতেই দোকানির সঙ্গে আলাপচারিতা সেরে নেন নরেন্দ্র মোদি। দোকানি বলছেন, 'স্যার এসে বললেন মুড়ি বানিয়ে দাও। খেয়ে বললেন দারুণ মুড়ি বানিয়েছ। মা-বাবার নাম জিজ্ঞেস করলেন। আমার নাম জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করলেন কত রোজগার হয়। স্যার যাওয়ার সময় জয় শ্রী রাম বলেছিলাম। হাত নাড়লেন। তখনই ভেবেছিলাম হয়তো আসবেন। উনি এলেন। আমি খুব খুশি।' 

১৯ এপ্রিল পশ্চিমবঙ্গে চার জায়গায় জনসভা করেছেন নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামেও সভা ছিল তাঁর। সেখানেই জনতার মাঝে একটি দোকানে ঢুকে ঝালমুড়ি খেয়েছেন মোদি। কথাবার্তাও বলেছেন দোকানির সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ঝালমুড়ি খাওয়ার ছবিও। ঝালমুড়ির দোকানে প্রধানমন্ত্রীকে দেখে ভিড় জমায় উচ্ছ্বসিত জনতা। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। আজ ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ১৫২ আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সেদিন ১৪২ আসনে ভোট গ্রহণ হবে। ভোটের গণনা হবে ৪ মে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget